উদ্দীপকের আলোকে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের অনেকগুলো বৈশিষ্ট্য পরিলক্ষিত করা যায়। আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশ যে পরিমাণ পণ্যসামগ্রি বিদেশে রপ্তানি করে তা অপেক্ষা অধিক পরিমাণ পণ্যসামগ্রী বিদেশ থেকে আমদানি করে থাকে। ভারত হলো দেশের সবচেয়ে বড় আমদানি দ্রব্যের দেশ। তাছাড়া বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। তাই বাংলাদেশ যেসব দ্রব্যসামগ্রী রপ্তানি করে তার অধিকাংশই শিল্পের কাঁচামাল। বাংলাদেশ পৃথিবীর শ্রেষ্ঠ পাট উৎপাদনকারী দেশ। বর্তমান পৃথিবীর মোট উৎপাদিত পাটের শতকরা প্রায় ৭৫ ভাগ বাংলাদেশে জন্মে (২০১৫-১৬ অর্থবছরে মার্চ পর্যন্ত এ খাতে ৪৭০ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়) (অর্থনৈতিক সমীক্ষা ২০১৬) অন্যদিকে বাংলাদেশ বিদেশ থেকে শিল্পজাত পণ্যসামগ্রী আমদানি করে। এতে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয়, খাদ্য ঘাটতি পুরণের জন্য বিপুল বৈদেশিক মুদ্রার বিনিময়ের মাধ্যমে খাদ্যদ্রব্য আমদানি করা হয়। প্রতিবছর গড়ে ২০-২৫ লক্ষ টন খাদ্য আমদানি করতে হয়। তাছাড়া বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক বজায় রাখে। তাই আমরা বলতে পারি, আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব অপরিসীম।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্য ব্যাখ্যা…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর