বাণিজ্য ঘাটতি দূরীকরণে কী কী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে তুমি মনে কর— উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের আলোকে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি নিরসনে বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করা যায় বলে আমি মনে করি বাণিজ্য ঘাটতি বলতে আমদানির তুলনায় রপ্তানির স্বল্পতাকে বোঝায়। দেশের রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটি গঠন করতে হবে। যে কমিটি রপ্তানি বিষয়ে যথাসময়ে সঠিক ও যথোপযুক্ত দিক নির্দেশনা প্রদান করবে বলে আমি মনে করি। অর্থের মূল্যমানকে যৌক্তিক করতে হবে। টাকা রূপান্তরকরণের ব্যবস্থা করতে হবে। রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল আমদানি নীতি পূর্বাপেক্ষা উদার সহজতর করতে হবে। দেশের রপ্তানিমুখী শিল্পের দ্রুত প্রসারের লক্ষ্যে শিল্পনীতির সাথে সামঞ্জস্য রেখে ট্যাক্স হলিডে প্রদান করতে হবে। রপ্তানি উন্নয়ন ও সম্প্রসারণের জন্য পুনর্বিন্যাস সাধন করতে হবে। রপ্তানিকারকের যথেষ্ট ঋণের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। রপ্তানি পণ্যের নমুনা বিদেশে প্রেরণের যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। রপ্তানি ঋণের আওতাকে বর্ধিত করতে এবং তা সহজলভ্য করতে হবে। যাতে দ্রুত ও সহজ উপায়ে উক্ত ঋণ গ্রহণের মাধ্যমে রপ্তানিকারক সর্বোচ্চভাবে উপকৃত হয়। রপ্তানিকারকদের বিশেষ প্রশিক্ষণের আওতায় আনতে হবে। বিশেষ বুলেটিনের মাধ্যমে তাদের বৈদেশিক বাজার চাহিদা সম্পর্কে অবগত করতে হবে। রপ্তানি পণ্যের উপাদান, বহুমুখীকরণ, বিপণন তথা রপ্তানির সার্বিক উৎকর্ষতা সাধনের জন্য রপ্তানি উন্নয়ন তহবিল গঠন করতে হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে রপ্তানি উন্নয়ন ব্যুরোকে পুনর্গঠন করতে হবে। উপরিউক্ত আলোচনার শেষে বলা যায়, উপরিউক্ত বিষয়গুলোর মাধ্যমে রপ্তানি বৃদ্ধির মাধ্যমে আমদানি রপ্তানি বাণিজ্যর ঘাটতি পূরণ সম্ভব বলে আমি মনে করি।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাণিজ্য ঘাটতি দূরীকরণে কী কী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে তুমি মন…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর