উদ্দীপকের আলোকে প্রচলিত ও অপ্রচলিত রপ্তানি পণ্যের একটি তালিকা প্রস্তুত কর।
উত্তর: বাংলাদেশের প্রধান প্রধান রপ্তানি পণ্যকে দুই ভাগে ভাগ করা যায়। যথা— প্রচলিত রপ্তানি পণ্য ও অপ্রচলিত রপ্তানি পণ্য। বাংলাদেশের প্রচলিত রপ্তানি পণ্যের মধ্যে কাঁচাপাট অন্যতম। কাঁচা পাট উৎপাদনে ও রপ্তানি ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। রপ্তানি পণ্যের মধ্যে পাটজাত দ্রব্য সর্বাধিক গুরুত্বপণ্য। দেশের রপ্তানি আয়ের একটি উল্লেখযোগ্য অংশ পাটজাত দ্রব্য রপ্তানি থেকে আসে। দেশের ৭৭টি পাটকলের উৎপাদিত চট, থলে, বস্তা, কার্পেট, সুতলি প্রভৃতি পাটজাত দ্রব্যের বার্ষিক রপ্তানি প্রায় ১৪ থেকে ১৮ লক্ষ বেল। ইরাক, ইরান, সুদান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য প্রভৃতি দেশ বাংলাদেশের পাটজাত দ্রব্যের ক্রেতা বাংলাদেশের রপ্তানিযোগ্য কৃষিপণ্যের মধ্যে চায়ের স্থান দ্বিতীয়। বর্তমান দেশে ১৬৩টি চা বাগান আছে। বাংলাদেশের অন্যতম রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনকারী পণ্য হলো চামড়া ও চামড়াজাত দ্রব্য। বাংলাদেশের চামড়া ও চামড়াজাত দ্রব্যের মান উন্নত বলে বিদেশে চাহিদা রয়েছে। বর্তমানে বাংলাদেশের রপ্তানি পণ্যের মধ্যে ন্যাপথা, ফার্নেস, অয়েল ও বিটুমিন অন্যতম। বর্তমানে তৈরি পোশাক অন্যতম রপ্তানি পণ্য হিসেবে বিবেচিত হয়েছে। তাছাড়া আরও কিছু প্রচলিত ও অপ্রচলিত রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে হিমায়িত খাদ্য, হোসিয়ারি দ্রব্য হস্তশিল্পজাত দ্রব্য, কৃষিপণ্য, রাসায়নিক দ্রব্য ইত্যাদি।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে প্রচলিত ও অপ্রচলিত রপ্তানি পণ্যের একটি তালিকা প্রস্…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর