রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে সরকারের গৃহীত পদক্ষেপগুলো উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। উদ্দীপকে তারই কিছু পদক্ষেপ উল্লিখিত রয়েছে। এগুলো হচ্ছে— রপ্তানি উন্নয়ন পুনর্গঠন, শুল্ক রেয়াত, ট্যাক্স হলিডে, আয়কর রেয়াত সুবিধা ও রপ্তানি ঋণ ইত্যাদি। বাংলাদেশে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে রপ্তানি উন্নয়ন ব্যুরো প্রতিষ্ঠিত হয়েছে ১৯৭৫ সালে । বর্তমানে এ সংস্থাটিকে যুপোযোগী ও আধুনিক করে গড়ে তুলতে সরকার এর পুনর্গঠন করেছে। বর্তমানে এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। রপ্তানি বাণিজ্যে উৎসাহ দানের জন্য রপ্তানিকারকদের প্রয়োজনীয় কাঁচামাল আমদানির ওপর এবং রপ্তানি পণ্য উৎপাদনের জন্য ব্যবহৃত কাঁচামালের উপর হতে আবগারি শুল্ক প্রত্যাহার করেছে সরকার। ফলে শুল্ক রেয়াতের মাধ্যমে বাণিজ্যে বাড়তি সুবিধা মিলছে যা উদ্যোক্তাদের আগ্রহী করে তুলছে। এতে উৎপাদন ও রপ্তানি ইতিবাচকভাবে বৃদ্ধি পেয়েছে। শিল্পনীতির সাথে সামঞ্জস্য রেখে সরকার ট্যাক্স হলিডে সুবিধা প্রদান করছে। ফলে বিশেষ সময়ে শুল্কমুক্ত বাণিজ্যের সুবিধা পেতে আগ্রহীদের কারণে সেই সময়ে রপ্তানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায় পার্ট ও পাটজাত দ্রব্য, চা প্রভৃতি দ্রব্য ছাড়াও বিভিন্ন অপ্রচলিত দ্রব্যের রপ্তানি আয়ের ওপর সরকার আয়কর রিবেটের সুবিধা প্রদান করছে। ফলে অপ্রচলিত অসংখ্য পণ্যের রপ্তানি উৎসাহিত হচ্ছে। সরকার রপ্তানিকারকদের ঋণ প্রদান সুবিধা দিচ্ছে। ফলে তাদের ঋণের নিশ্চয়তা বৃদ্ধি পেয়েছে যা সার্বিক উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করছে। এছাড়াও সরকার পণ্য পরিবহনের সুব্যবস্থা, চুক্তি ও চুক্তির মাধ্যমে বিশেষ সেবা প্রদান, পুরস্কারের ব্যবস্থা, মেলার আয়োজন প্রভৃতি উদ্যোগ গ্রহণ করেছে রপ্তানি বাণিজ্যে সম্প্রসারণের লক্ষ্যে) এসবের মাধ্যমে দেশে প্রচুর কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি রপ্তানিমুখী শিল্পের উৎপাদন, গুণগত মানসহ সার্বিক বাণিজ্যের অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে সরকারের গৃহীত পদক্ষেপগুলো উদ্দীপকের আলো…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর