উদ্দীপকের আলোকে বাংলাদেশের অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো।
উত্তর: বিশ্বায়নের ফলে বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক ও নেতিবাচক উভয় প্রভাব লক্ষ করা যায়।বিশ্বায়নের ফলে পুঁজি, শ্রম ও উপকরণের অবাধ প্রবাহ নিশ্চিত হওয়ার পূর্বের তুলনায় উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন বহুজাতিক কোম্পানি বা বিদেশি প্রতিষ্ঠান এদেশের উৎপাদন খাতে বিনিয়োগ করায় উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থাও হয়েছে। বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানিতে অনেক এগিয়ে গেছে। তাছাড়া বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক জোট গঠনের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে অনেক সুবিধা অর্জন করেছে। ফলে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণ ঘটে। অন্যদিকে, বিশ্বায়নের ফলে দেশীয় পণ্যের বাজার ধ্বংস হয়ে যাচ্ছে। কমমূল্যে বিদেশি দ্রব্যের সরবরাহ বেশি থাকায় মানুষ দেশীয় পণ্যের ব্যবহার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প। সাংস্কৃতিক আগ্রাসনের ফলে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। বিশ্বায়নের ফলে দেশে আমদানি বৃদ্ধি পাচ্ছে ও রপ্তানি কমে যাচ্ছে, যা বাণিজ্য শর্তকে প্রতিকূলতার দিকে ধাবিত করছে। এর ফলে সমাজে আয় বৈষম্য ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে, যা সম্পদের সুষ্ঠু বণ্টনকে ব্যাহত করছে। তাছাড়া মেধাপাচার, অর্থনৈতিক মন্দা, মুদ্রাস্ফীতি, সামাজিক অপরাধ প্রবণতা বৃদ্ধিসহ নানা ধরনের কুপ্রভাব পরিলক্ষিত হচ্ছে, যা দেশ ও জাতির জন্য হুমকিস্বরূপ।বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো স্বনির্ভর হওয়ার লক্ষ্যে বাংলাদেশও ASEAN, SAPTA এর মতো একাধিক আন্তর্জাতিক জোটের সদস্যপদ লাভ করে। এতে পুঁজি, শ্রম ও পণ্যের অবাধ প্রবাহ সৃষ্টি হওয়ায় উৎপাদন বহুগুণে বেড়ে যায়। যা বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু বিশ্বায়নের ফলে বাংলাদেশে বেশকিছু নেতিবাচক প্রভাবও লক্ষ করা যায়। ফলে অর্থনৈতিক ও সাংস্কৃতিক আগ্রাসনসহ সমাজের নৈতিক অবক্ষয় সৃষ্টি হয়েছে।সুতরাং, বিশ্বায়ন বাংলাদেশে আশীর্বাদ ও অভিশাপ উভয়েই বয়ে এনেছে। তবে এ দেশের অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাবই বেশি।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে বাংলাদেশের অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো।
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর