বাংলাদেশের প্রেক্ষাপটে বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক সাহায্যের কোনটি বেশি গুরুত্বপূর্ণ? যুক্তি দাও।
উত্তর: ঘ বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রেক্ষাপটে বৈদেশিক সাহায্যের প্রয়োজনীয়তা খুবই ব্যাপক। কিন্তু কোনো দেশের বৈদেশিক সাহায্যের ওপর অতিমাত্রায় নির্ভরশীল হওয়া উচিত নয়। কেননা বৈদেশিক সাহায্যের যেমন সুবিধা আছে তেমনি কিছু অসুবিধাও আছে।বৈদেশিক সাহায্য প্রদানের সময় দাতা দেশ ও দাতা সংস্থাসমূহ বিভিন্ন ধরনের কঠিন শর্ত আরোপ করে থাকে। আর এসব শর্ত সবসময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য শুভ নাও হতে পারে। বৈদেশিক সাহায্য একটি দেশকে পরনির্ভরশীল করে তোলে। আর এর ফলে একটি দেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে পারে না।অন্যদিকে, অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা সংগ্রহের উৎস হিসেবে বৈদেশিক বাণিজ্য অধিকতর বাঞ্ছনীয়। কারণ, বৈদেশিক সাহায্য গ্রহণের মধ্যে যেসব সমস্যার আশঙ্কা থাকে সেগুলো বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে সহজেই এড়ানো সম্ভব। এ জন্য বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বৈদেশিক সাহায্যের চেয়ে বৈদেশিক বাণিজ্যে অধিক গুরুত্বপূর্ণ। তাছাড়া বৈদেশিক বাণিজ্যের ওপর নির্ভরশীল দেশসমূহের মধ্যে প্রতিযোগিতার মনোভাব গড়ে উঠে। প্রত্যেক দেশ প্রাকৃতিক সম্পদের পূর্ণ সদ্ব্যবহারের মাধ্যমে তার রপ্তানি পণ্যসামগ্রীর উৎপাদন বাড়াতে সচেষ্ট হয়। এর ফলে উন্নয়নের ক্ষেত্রে আত্মনির্ভরশীলতার মনোভাব গড়ে ওঠে।সুতরাং উপরিউক্ত আলোচনা হতে বলা যায় যে, বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশের বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীলতা হ্রাস করে বৈদেশিক বাণিজ্যের ওপর যথেষ্ট গুরুত্ব আরোপ করা উচিত। এতে দেশের অর্থনীতি যেমন প্রভাবমুক্ত থাকবে তেমনি অর্থনৈতিক উন্নয়নের গতিশীলতা বৃদ্ধি পাবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের প্রেক্ষাপটে বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক সাহায্যের কোনটি বে…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর