উদ্দীপকে লেনদেন ভারসাম্যের ঘাটতি দূরীকরণে গৃহীত পদক্ষেপসমূহ চিহ্নিত করে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে লেনদেন ভারসাম্যের ঘাটতি দূরীকরণে গৃহীত পদক্ষেপসমূহ চিহ্নিত করা হলো।সাধারণত কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের দৃশ্যমান ও অদৃশ্যমান উভয় প্রকার আমদানির মূল্য অপেক্ষা রপ্তানি মূল্য কম হলে লেনদেন ভারসাম্যে ঘাটতি দেখা দেয়। আর এই ঘাটতি দূরীকরণে সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে থাকে। যেমন: প্রচলিত পণ্যের পাশাপাশি অপ্রচলিত পণ্যের রপ্তানি বৃদ্ধি, রপ্তানি শুল্ক হ্রাস, প্রয়োজনীয় কাঁচামাল আমদানির ক্ষেত্রে আমদানি উদারীকরণ, পরিবহন ব্যবস্থার উন্নয়ন ইত্যাদি। প্রকৃতপক্ষে লেনদেন ভারসাম্যের ঘাটতি দূর করার ক্ষেত্রে মূল লক্ষ্য হলো আমদানি হ্রাস ও রপ্তানি বৃদ্ধি।উদ্দীপকে লক্ষ করা যায়, বাংলাদেশে প্রতি বছর রপ্তানির তুলনায় আমদানি বেশি হয়ে থাকে। এর ফলে বাণিজ্য ঘাটতি বা লেনদেন ভারসাম্যে ঘাটতি পরিলক্ষিত হয়। এই ঘাটতি দূরীকরণের উদ্দেশ্যে বাংলাদেশ সরকার রপ্তানি বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে। যেমন: উৎপাদন বৃদ্ধি, শুল্ক রেয়াত, বিভিন্ন দেশে বাণিজ্য প্রতিনিধি প্রেরণ ও বাণিজ্য চুক্তি সম্পাদন ইত্যাদি। কাজেই বলা যায়, উপরের পদক্ষেপসমূহ উক্ত ঘাটতি দূরীকরণে ইতিবাচক ভূমিকা পালন করবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে লেনদেন ভারসাম্যের ঘাটতি দূরীকরণে গৃহীত পদক্ষেপসমূহ চিহ্নিত…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর