বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য সরকারের গৃহীত ব্যবস্থা পর্যাপ্ত কি? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য সরকারের গৃহীত পদক্ষেপগুলো আপাতত পর্যাপ্ত বলেই মনে হয়।সরকার রপ্তানি বাণিজ্যে সমস্যাবলি চিহ্নিতকরণ এবং তা দ্রুত সমাধানের জন্য জাতীয় পর্যায়ে সর্বোচ্চ কমিটি গঠন করেছে। এই কমিটি দেশের রপ্তানি বিষয়ের বিভিন্ন দিক সম্পর্কে সঠিক দিক নির্দেশনা প্রদান করে। উদ্দীপকের বাংলাদেশের সরকার রপ্তানিকারকদের প্রয়োজনীয় কাঁচামাল আমদানির ওপর বাণিজ্য শুল্ক অব্যাহতি এবং আবগারি শুল্ক প্রত্যাহার করে নিয়েছে। এছাড়া সরকার রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য কম সুদে ঋণ প্রদান, রপ্তানি ঋণ নিশ্চিতকরণ, স্কিম প্রবর্তন, এক্সপোর্ট পারফরমেন্স লাইসেন্সে বিশেষ সুবিধা প্রদান, রপ্তানি বৃদ্ধির জন্য বিভিন্ন দেশে বাণিজ্য প্রতিনিধি দল প্রেরণ, বাণিজ্য চুক্তি সম্পাদনে বিশেষ গুরুত্ব প্রদান করে।রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে বর্তমানে প্রযুক্তিবিদ্যা ও কারিগরি জ্ঞান, উন্নত কলাকৌশল ইত্যাদির উপরও যথাযথ গুরুত্বারোপ করা হচ্ছে। তাছাড়া রপ্তানি বৃদ্ধির জন্য সরকার ১৯৭৮ সালের জানুয়ারি মাসে 'রপ্তানি ঋণ নিশ্চিতকরণ স্কিম' প্রবর্তন করে। এ স্কিমের আওতায় রাজনৈতিক বা অন্য কোনো কারণে রপ্তানি পণ্যের মূল্য প্রাপ্তিতে প্রতিবন্ধকতার সৃষ্টি হলে রপ্তানিকারকদের ঋণদানের ব্যবস্থা করা সম্ভব। এ স্কিমটি চালু হওয়ায় ঋণের নিশ্চয়তা দেওয়া সম্ভব হয়েছে। যার ফলে রপ্তানিকারকগণ রপ্তানির ক্ষেত্রে উৎসাহিত হবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য সরকারের গৃহীত ব্যবস্থা…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর