উদ্দীপকের ভিত্তিতে বাংলাদেশের প্রধানতম রপ্তানি পণ্যগুলোর বিবরণ দাও।
উত্তর: সাম্প্রতিককালে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের গতিপ্রকৃতিতে বেশ পরিবর্তন সাধিত হয়েছে। তথাপি কৃষিপ্রধান দেশ হওয়ায় এদেশের রপ্তানিপণ্য প্রধানত কৃষিদ্রব্য ও তদসংশ্লিষ্ট শিল্পের কাঁচামাল। এসব দ্রব্যকে প্রাথমিক পণ্য ও শিল্পজাত পণ্য হিসেবে শ্রেণিকরণ করা হয়ে থাকে। উদ্দীপকের মি. ঈশানও কৃষি ও শিল্পজাত দ্রব্য বিদেশে প্রেরণের ব্যবস্থা করেছেন। প্রচলিত যেসব রপ্তানিদ্রব্য বাংলাদেশ রপ্তানি করে থাকে সেসব হচ্ছে কাঁচা পাট, চা, চামড়া, কাগজ, নিউজপ্রিন্ট ও কাগজজাত দ্রব্য ইত্যাদি। অপ্রচলিত রপ্তানি দ্রব্যসমূহ হলো— তৈরি পোশাক, হোসিয়ারি পোশাক, হিমায়িত খাদ্য, মাছ, চিংড়ি, ব্যাঙের পা, শুঁটকি ইত্যাদি। শাকসবজি ও ফলমূল, হস্তশিল্পজাত দ্রব্য, সার, জুতা, সিরামিক সামগ্রী, পারটেক্স, রেশম ইত্যাদি। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে টেরিটাওয়েল ও স্পেশালাইজড টেক্সটাইল নতুন সংযোজন। বাংলাদেশ বেশকিছু রাসায়নিক দ্রব্য রপ্তানি করে থাকে। ন্যাপথা, ফার্নেস অয়েল, বিটুমিনসহ কিছু পরিশোধিত ও অপরিশোধিত রাসায়নিক রপ্তানি করে থাকে। এসব দ্রব্যের মধ্য কাঁচা পাট, চামড়া প্রভৃতি কৃষিজাত উপকরণ ও শিল্পের কাঁচামাল হিসেবে রপ্তানি করা হয়। এভাবে বিভিন্ন দ্রব্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশ ২০১২-১৩ ও ২০১৪-১৫ সালে যথাক্রমে ২৭029 ও ৩১২০৯ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। এগুলোই হচ্ছে বাংলাদেশের প্রধানতম রপ্তানি পণ্য।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ভিত্তিতে বাংলাদেশের প্রধানতম রপ্তানি পণ্যগুলোর বিবরণ দাও।
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর