উদ্দীপকে চা এর বাণিজ্যকে কী নামে অভিহিত করা যায়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে চা এর বাণিজ্যকে আন্তর্জাতিক বাণিজ্য নামে অভিহিত করা যায়।দুই বা ততোধিক দেশ মধ্যে যখন দ্রব্য ও সেবার আমদানি ও রপ্তানি বাণিজ্যে অংশগ্রহণ করে তখন তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। আন্তর্জাতিক বাণিজ্য বিভিন্ন দেশ ও জাতির মধ্যে সংঘটিত হয়ে থাকে। যেমন, বাংলাদেশের সাথে আমেরিকা বা পৃথিবীর যেকোনো দেশের বাণিজ্যকে আন্তর্জাতিক বাণিজ্য বলা যায়। বিভিন্ন দেশের ভৌগোলিক অবস্থান, বিভিন্ন দ্রব্য উৎপাদনে আপেক্ষিক ব্যয় সুবিধা ভোগ প্রভৃতি কারণে আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয়।উদ্দীপকে উল্লিখিত সিলেটে প্রচুর ভালো মানের চা উৎপাদিত হয়। উৎপাদিত চা আমেরিকার বাজারে যথেষ্ট চাহিদা আছে। এই চা আমেরিকার বাজারে বিক্রি করে আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। বাংলাদেশের সাথে আমেরিকায় চায়ের এই বাণিজ্য আন্তর্জাতিকভাবেই হয়ে থাকে। তাই চায়ের বাণিজ্যকে আন্তর্জাতিক বাণিজ্য বলা যেতে পারে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে চা এর বাণিজ্যকে কী নামে অভিহিত করা যায়? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর