আনারস এবং চা এর বাণিজ্যের মধ্যে পার্থক্যসমূহ বিশ্লেষণ করো।
উত্তর: বান্দরবানের আনারস চট্টগ্রামের বাজারে বিক্রি হলে অভ্যন্তরীণ বাণিজ্য সংঘটিত হবে। অন্যদিকে, সিলেটের চা আমেরিকার বাজারে বিক্রি হলে আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হবে। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাণিজ্যের মূল ভিত্তি এক হলেও উভয়ের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। উৎপাদনের উপাদানসমূহের গতিশীলতার পার্থক্য, পৃথক মুদ্রাব্যবস্থা, পৃথক বাজারব্যবস্থা, পৃথক অর্থনৈতিক পরিবেশ, পৃথক বাণিজ্যনীতি প্রভৃতি বিভিন্ন কারণে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান। প্রথমত, অভ্যন্তরীণ বাণিজ্যে মুদ্রা ও ব্যাংকব্যবস্থা একই রকম। অন্যদিকে, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে মুদ্রা ও ব্যাংক ব্যবস্থার পার্থক্য পরিলক্ষিত হয়। ফলে মুদ্রা রূপান্তরের প্রয়োজন পড়ে।দ্বিতীয়ত, অভ্যন্তরীণ বাণিজ্যে দেশের মধ্যে একই ধরনের কর ব্যবস্থা, আর্থিক নীতি, রাজস্ব নীতি বিদ্যমান থাকায় কোনো সমস্যা হয় না। অপরদিকে, পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক পরিবেশের মধ্যে পার্থক্য রয়েছে। ফলে বাণিজ্যের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়।তৃতীয়ত, অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে নিজ দেশের মধ্যে পরিবহণ ব্যয় খুব একটা প্রভাবিত করে না। অন্যদিকে, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে দুটি দেশের মধ্যে পরিবহণ ব্যয়ে যথেষ্ট বেগ পেতে হয়। কারণ দূরত্ব অনুযায়ী ব্যয় বৃদ্ধি পায়।চতুর্থত, অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে একই সরকার বিদ্যমান, ফলে কোনো সমস্যা হয় না। অন্যদিকে, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে পৃথক জাতীয় সরকার, ফলে পৃথক ও স্বাধীন বাণিজ্যনীতি অনুসরণ করে। এ কারণে কিছুটা সমস্যার সৃষ্টি হয়।পঞ্চমত, অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে, ভাষা, ধর্ম ইত্যাদি কোনোভাবে প্রভাবিত করে না। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে ভাষা, ধর্ম ইত্যাদি বিভিন্নভাবে প্রভাবিত করে থাকে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
আনারস এবং চা এর বাণিজ্যের মধ্যে পার্থক্যসমূহ বিশ্লেষণ করো।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর