তুমি কি মনে কর, ৩নং সারিতে উল্লিখিত খাতটি বাংলাদেশের অর্থনীতিতে একটি সম্ভাবনাময় খাত? তোমার মতের পক্ষে যুক্তি তুলে ধরো।
উত্তর: উদ্দীপক অনুসারে ৩নং সারণিতে উল্লিখিত খাতটির হলো কুটিরশিল্পখাত। হস্তশিল্পজাত পণ্য এ খাতের উৎপাদিত পণ্য। এটি বিভিন্ন কারণে বাংলাদেশের অর্থনীতিতে একটি সম্ভাবনাময় খাত হিসেবে আত্মপ্রকাশ করেছে। এমন ধারণার সপক্ষে নিচে কিছু যুক্তি তুলে ধরা হলো:বাংলাদেশের শিল্পখাতে কুটিরশিল্প একটি অত্যন্ত পরিচিত শিল্প। এ দেশের অর্থনীতিতে এ শিল্পে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।কুটিরশিল্প স্বল্প মূলধন, সহজলভ্য কাঁচামাল ও সাধারণ যন্ত্রপাতি দ্বারা স্ব- উদ্যোগে গৃহেই প্রতিষ্ঠা করা যায়। এ দেশে তাই বেশিরভাগ আত্মকর্মসংস্থানের ব্যবস্থা কুটিরশিল্প স্থাপনের মাধ্যমেই করা যায়। তাছাড়া বাংলাদেশ হলো বেশি শ্রমশক্তি ও স্বল্প পুঁজির দেশ। এ প্রেক্ষিতে এখানে স্বল্প পুঁজির বিনিয়োগ দ্বারা কুটিরশিল্প স্থাপন সুবিধাজনক।বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা হলো বেকার সমস্যা। দেশের বিপুল বেকার জনশক্তিকে কুটির শিল্পের মাধ্যমে তাদের ঘরে বসেই কাজের ব্যবস্থা করা যায়। বাংলাদেশের বেশির ভাগ মহিলা পর্দানশীল বলে ঘরের বাইরে কাজ করতে ইচ্ছুক নয়। কুটিরশিল্প প্রসারের মাধ্যমে তাদের জন্য ঘরেই কাজের ব্যবস্থা করা যায়। তাছাড়া বাংলাদেশের কৃষিখাতে প্রচুর লোক ছদ্মবেশী বেকার, মৌসুমি বেকার হিসেবে নিয়োজিত আছে। এসব বেকারকে সহজেই কুটির শিল্পে নিয়োগ করা যায়।আমাদের দেশে পল্লি অঞ্চলে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে; এগুলো কুটিরশিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহার করা যায়। তাছাড়া দেশের বৃহৎ শিল্পের অনেক পরিত্যক্ত উপজাত দ্রব্যাদির কুটিরশিল্পে ব্যবহৃত হতে পারে। সুতরাং বলা যায়, উদ্দীপকের ৩নং সারণিতে উল্লিখিত খাতটি বাংলাদেশের অর্থনীতিতে একটি সম্ভাবনাময় খাত।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, ৩নং সারিতে উল্লিখিত খাতটি বাংলাদেশের অর্থনীতিতে একট…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর