শপিংমলে হাবিবের দেশের পণ্য কম হওয়ার কারণ কী?
উত্তর: বাংলাদেশের হাবিব দুবাই- এর শপিংমলে কেনাকাটা করতে গিয়ে সেখানে বাংলাদেশের প্রাণ ও RFL কোম্পানির পণ্য সমাগ্রী দেখে পুলকিত হয়। তবে সে লক্ষ করে, সেখানে অন্যান্য শিল্পোন্নত দেশের পণ্য সামগ্রীর তুলনায় তার নিজ দেশের পণ্য সামগ্রীর পরিমাণ অনেক কম। দুবাই-এর শপিং মলে হাবিবের দেশের পণ্য সামগ্রী কম হওয়ার কিছু কারণ রয়েছে। নিচে উদ্দীপকের আলোকে তা ব্যাখ্যা করা হলো:১. পণ্যের নিম্নমান: বাংলাদেশের অধিকাংশ রপ্তানি পণ্য নিম্নমানের। নিম্নমানের কাঁচামাল, অদক্ষ শ্রমিক, পুরাতন প্রযুক্তি, বিদ্যুৎ বিভ্রাট ইত্যাদি কারণে এখানকার কলকারাখানায় উৎপাদিত পণ্য হয় নিম্নমানের। তাছাড়া রপ্তানিযোগ্য পণ্য যথাযথভাবে সংরক্ষণ ও গুদামজাতকরণের অভাবেও তার মানের অবনতি ঘটে। এসব পণ্য বিদেশের বাজারে অন্যান্য দেশের উন্নতমানের পণ্যের সাথে প্রতিযোগিতায় টিকতে পারে না এবং ক্রেতা হারায়।২. পরিবহণ সমস্যা: সাধারণভাবেই বাংলাদেশের পরিবহণ ব্যবস্থা অনুন্নত, ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল। আর রপ্তানিযোগ্য পণ্যের ক্ষেত্রে এ সমস্যা আরো বিস্তৃত ও প্রকট। অন্যান্য দেশের জাহাজ সংস্থার তুলনায় আমাদের জাতীয় জাহাজ চলাচল সংস্থা 'বাংলাদেশ শিপিং করপোরেশন' দুর্বল ও অদক্ষ। এ কারণে রপ্তানি পণ্যের পরিবহণের জন্য আমাদেরকে বিদেশি জাহাজ কোম্পানির ওপর নির্ভর করতে হয়। পরিবহণের অসুবিধার জন্য অনেক সময় বিদেশি ক্রেতাদেরকে সময়মতো পণ্য সরবরাহ করা যায় না। ৩. রাজনৈতিক অস্থিতিশীলতা: দেশে দ্রুত শিল্পোন্নয়নের স্বার্থে সময়মতো পণ্য সরবরাহ করা যায় না। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা দরকার। বাংলাদেশে বহু বছর যাবৎ রাজনৈতিক হানাহানি, হরতাল, জ্বালাও, পোড়াও আন্দোলন ইত্যাদি চলে আসছে। এ পরিস্থিতিতে শিল্পোৎপাদন দারুণভাবে বিঘ্নিত হয়। অনেক সময় বিদেশি ক্রেতার চাহিদা অনুযায়ী, পণ্য সময়মতো পাঠানো যায় না।সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত বিভিন্ন সমস্যার কারণে বিদেশের বাজারে এ দেশের পণ্যের পরিমাণ লক্ষণীয়ভাবে কম।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
শপিংমলে হাবিবের দেশের পণ্য কম হওয়ার কারণ কী?
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর