উদ্দীপকে বর্ণিত রপ্তানি পণ্যটির সাথে সংশ্লিষ্ট সমস্যাদি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত রপ্তানি পণ্যটি হলো তৈরি পোশাক। এই পণ্যটির সাথে সংশ্লিষ্ট সমস্যাদি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা করা হলো- ১. কাঁচামালের অভাব: তৈরি পোশাক শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল দেশের অভ্যন্তরে পর্যাপ্ত না হওয়ায় আমদানি করতে হয়। ফলে সময় মতো কাঁচামাল না পাওয়া ও বেশি দামে ক্রয় ইত্যাদির কারণে ব্যবসায়ীরা বিপাকের সম্মুখীন হন।২. প্রতিকূল কর্মপরিবেশ: বাংলাদেশের অধিকাংশ তৈরি পোশাক কারখানাগুলোতে কাজের প্রতিকূল পরিবেশ লক্ষ করা যায়। যেমন- অস্বাস্থ্যকর পরিবেশ, স্বীকৃত কর্মসময় অনুসরণ না করা ইত্যাদি। এর ফলে শ্রমিকের উৎপাদন ক্ষমতা হ্রাস পায়।৩. শ্রমিক অসন্তোষ: এদেশের তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের মজুরি তুলনামূলক অনেক কম হয়ে থাকে। এ জন্য শ্রমিকরা প্রায়ই বেতন বৃদ্ধি, কর্মসময় নির্ধারণ ইত্যাদি বিষয় নিয়ে ধর্মঘট, ভাঙচুরে লিপ্ত থাকে, যা প্রতিষ্ঠানের ভিত্তির ওপর আঘাত হানে।উপর্যুক্ত সমস্যা ছাড়াও তৈরি পোশাক শিল্পে মূলধনের অভাব, দক্ষ শ্রমিকের অভাব, রাজনৈতিক অস্থিতিশীলতা, অনুন্নত পরিবহণ ব্যবস্থা ইত্যাদি সমস্যা দেখা যায়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত রপ্তানি পণ্যটির সাথে সংশ্লিষ্ট সমস্যাদি ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর