উদ্দীপক অনুসারে, তৈরি পোশাক শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা বিশ্লেষণ করো।
উত্তর: দ্রুত বিকাশমান শিল্প হিসেবে তৈরি পোশাক শিল্পের সম্ভাবনা উজ্জ্বল। কারণ বাংলাদেশের রপ্তানি আয়ের প্রায় ৫০ ভাগই এই খাত থেকে আসে। এই শিল্পের প্রতি যত্নশীল হলে রপ্তানি আয় আরো বাড়বে।বাংলাদেশ হতে তৈরি পোশাক শিল্পের মাত্র ১০-১২টি আইটেম রপ্তানি করা হয়। এই আইটেমের সংখ্যা বাড়ানো হলে রপ্তানি আয় আরো বাড়বে। আবার, কর্ম পরিবেশ উন্নত করার মাধ্যমে শ্রমিক অসন্তোষ দূর করা গেলে শ্রমিকের উৎপাদন ক্ষমতা বাড়বে এবং মালিক-শ্রমিক সম্পর্ক উন্নত হবে। এতে উৎপাদন বহুগুণে বৃদ্ধি পাবে।যেকোনো ধরনের বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে সরকারের পৃষ্ঠপোষকতা খুব কার্যকর ভূমিকা রাখে। এদেশের তৈরি পোশাক শিল্পে সরকারি পৃষ্ঠপোষকতা, প্রণোদনা ও উদার শিল্পনীতির মাধ্যমে রপ্তানি বৃদ্ধি করা সম্ভব। তাছাড়া, সরকার সব সময় এখাতে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সংযোগ প্রদানে আগ্রহী, যা অধিক উৎপাদনের ক্ষেত্রে সহায়ক।বাংলাদেশ তৈরি পোশাক শিল্পে প্রয়োজনীয় ঋণ সহজলভ্য হলে উদ্যোক্তারা বেশি উৎসাহী হবে। ফলে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে রপ্তানি বাড়বে। তাছাড়া বিদেশি বিনিয়োগের সুযোগ দেওয়া হলে এই শিল্পের আরো প্রসার ঘটবে।উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, বাংলাদেশে তৈরি পোশাক শিল্প একটি সম্ভাবনাময় শিল্প।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক অনুসারে, তৈরি পোশাক শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর