উদ্দীপকে লেনদেন ভারসাম্যের ঘাটতি দূরীকরণে গৃহীত পদক্ষেপসমূহ চিহ্নিত করে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে দেনদেন ঘাটতি দূরীকরণে উৎপাদন বৃদ্ধি, রপ্তানি শুল্ক হ্রাসসহ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা বলা হয়েছে।আমদানি ব্যয় অপেক্ষা রপ্তানি ব্যয় কম হলে বাণিজ্যে লেনদেনে ঘাটতি দেখা দেয়। ফলে বাণিজ্যে ভারসাম্যহীনতা সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রার সংকট সৃষ্টি হয়। বাণিজ্যে ভারসাম্য সৃষ্টির লক্ষ্যে ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে লেনদেন ভারসাম্য অর্জন অপরিহার্য।উদ্দীপকে এই ঘাটতি দূরীকরণের মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে প্রচলিত পণ্যের পাশাপাশি অপ্রচলিত পণ্য রপ্তানি বৃদ্ধি, রপ্তানি শুল্ক হ্রাস, প্রয়োজনীয় কাঁচামাল আমদানির ক্ষেত্রে আমদানি উদারীকরণ, পরিবহণ ব্যবস্থার উন্নয়ন ইত্যাদি ব্যবস্থার কথা বলা হয়েছে। তবে লেনদেন ঘাটতি দূর করার ক্ষেত্রে মূল লক্ষ্য হলো আমদানি হ্রাস ও রপ্তানি বৃদ্ধি। কাজেই বলা যায়, উপরের পদক্ষেপগুলো উক্ত ঘাটতি দূরীকরণে ইতিবাচক ভূমিকা পালন করে।'
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে লেনদেন ভারসাম্যের ঘাটতি দূরীকরণে গৃহীত পদক্ষেপসমূহ চিহ্নিত…
উদ্দীপক
দিনাজপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর