বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য সরকারের গৃহীত ব্যবস্থা পর্যাপ্ত কি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ পর্যাপ্ত।বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য সরকারের গৃহীত পদক্ষেপগুলো উদ্দীপকের আলোকে মূল্যায়ন করা হলো-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য রপ্তানিকারকদের প্রয়োজনীয় কাঁচামালের উপর শুল্ক রেয়াত দিয়েছে, যা রপ্তানিজাত দ্রব্যের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হয়েছে। এছাড়া বিনা সুদে ঋণ প্রদান, রপ্তানি ঋণ নিশ্চিতকরণ, স্কিম প্রবর্তন, বাণিজ্য চুক্তি সম্পাদনে বিশেষ গুরুত্বারোপ করেছে।১৯৭৮ সালের জানুয়ারি মাসে সরকার রপ্তানি বৃদ্ধির জন্য 'রপ্তানি ঋণ নিশ্চিতকরণ স্কিম' প্রবর্তন করে। এই স্কিম চালু হওয়ায় ঋণের নিশ্চয়তা দেওয়া সম্ভব হয়েছে।এছাড়া রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে ও সমস্যাবলি চিহ্নিত করে দ্রুত সমস্যাবলি সমাধান জাতীয় পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে।যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, প্রযুক্তিবিদ্যা ও উন্নত কলাকৌশলের প্রসার রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।অতএব বলা যায় যে, বাংলাদেশে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে উদ্দীপকে উল্লিখিত পদক্ষেপগুলো যথেষ্ট কার্যকরি ও পর্যাপ্ত, তবে এর সুষ্ঠু প্রয়োগ নিশ্চিতকরণ আবশ্যক।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য সরকারের গৃহীত ব্যবস্থা…
উদ্দীপক
দিনাজপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর