উদ্দীপকে উল্লিখিত কর্মসূচি রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে কিরূপ ভূমিকা পালন করছে?
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কর্মসূচি রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রপ্তানির পরিমাণ বৃদ্ধি করে অধিক বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন করাই হলো বাংলাদেশ সরকারের রপ্তানি নীতির মূল লক্ষ্য। রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের স্বার্থে বাংলাদেশ সরকার নানা ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। উদ্দীপকে বলা হয়েছে, বর্তমান সরকার দেশে শিল্পকারখানা গড়ে তোলার লক্ষ্যে EPZ গঠন, শিল্পঋণ প্রদান, বিদ্যুৎ সরবরাহ, কারিগরি জ্ঞান প্রসারসহ বিভিন্ন পদক্ষপ গ্রহণ করেছে। ফলে তৈরি পোশাক, ওষুধ, প্লাস্টিক সামগ্রীসহ বহু পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে। উদ্দীপকে উল্লিখিত এ কর্মসূচি রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে মুখ্য ভূমিকা পালন করে। বাংলাদেশে রপ্তানি বাণিজ্যে এখন অনেক বৈচিত্র্য এসেছে। বর্তমানে বাংলাদেশ প্রচলিত দ্রব্যের পাশাপাশি অনেক অপ্রচলিত দ্রব্য বাইরে রপ্তানি করছে। এর মূলে রয়েছে নতুন নতুন শিল্পকারখানা স্থাপনে বিনিয়োগকারীদের আগ্রহ। সরকারের কাছ থেকে পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাওয়ার ফলেই এমনটা সম্ভব হয়েছে। এভাবে বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন দ্রব্যের বাজার সম্প্রসারিত হচ্ছে এবং রপ্তানি বৃদ্ধি পাচ্ছে। এর ফলে রপ্তানি বাণিজ্য সম্প্রসারিত হচ্ছে এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি সাধিত হচ্ছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কর্মসূচি রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে কিরূপ ভূমিকা…
উদ্দীপক
রংপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর