উদ্দীপক হতে বাংলাদেশের প্রচলিত ও অপ্রচলিত রপ্তানি পণ্যের তালিকা তৈরি কর।
উত্তর: উদ্দীপক হতে বাংলাদেশের প্রচলিত ও অপ্রচলিত রপ্তানি পণ্যের তালিকা প্রস্তুত করা হলো- প্রচলিত রপ্তানি পণ্য: বাংলাদেশ দীর্ঘকাল ধরে যে সমস্ত পণ্য বিদেশে রপ্তানি করে আসছে তাকে প্রচলিত রপ্তানি পণ্য বলা হয়। প্রচলিত রপ্তানি পণ্যের বৈশিষ্ট্য হলো যে, আন্তর্জাতিক বাজারে সব পণ্য নিয়মিত রপ্তানি করা হয় এবং বিশ্ববাজারে এসব পণ্যের চাহিদার অস্থিতিস্থাপক হয়। উদ্দীপকের তথ্য অনুযায়ী প্রচলিত রপ্তানি পণ্যের তালিকা: ১. কাঁচাপাট; ২. পাটজাত পণ্য; ৩. চা ও ৪. চামড়া। অপ্রচলিত রপ্তানি পণ্য: যে সমস্ত পণ্যসামগ্রী সাম্প্রতিককালে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে তাকে অ-প্রচলিত রপ্তানি পণ্য বলা হয়। অ-প্রচলিত রপ্তানি পণ্যের বৈশিষ্ট্য হলো যে, এসব পণ্য নিয়মিত রপ্তানি করা হয় না এবং বিশ্ববাজারে এসব পণ্যের চাহিদা স্থিতিস্থাপক। উদ্দীপকের তথ্য অনুযায়ী অপ্রচলিত রপ্তানি পণ্যের তালিকা:১. হিমায়িত খাদ্য; ২. তৈরি পোশাক ও ৩. রাসায়নিক দ্রব্য।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক হতে বাংলাদেশের প্রচলিত ও অপ্রচলিত রপ্তানি পণ্যের তালিকা তৈর…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর