ফয়সাল সাহেব যে বাণিজ্যের সাথে সম্পর্কিত তা সম্প্রসারণে উদ্দীপকে গৃহীত পদক্ষেপগুলোর ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে উদ্দীপকের গৃহীত পদক্ষেপ দেশের বাণিজ্য কার্যক্রম সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা পালন করবে-একথা নিঃসন্দেহে বলা যায়। দেশের বাণিজ্য ভিতকে শক্তিশালী করতে রপ্তানি বাণিজ্যের হার বৃদ্ধি গুরুত্বপূর্ণ। কারণ এটি দেশের বাণিজ্য ঘাটতি দূর করে। তাই রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যকরণ নীতি সহজীকরণ আবশ্যক। উদ্দীপকে উল্লিখিত শুল্ক রেয়াত, কাঁচামাল আমদানি নীতি উদরীকরণ, আয়কর সুবিধা ও বিদ্যুতের দাম হ্রাসের ব্যবস্থা পদক্ষেপ নিঃসন্দেহে ইতিবাচক ভূমিকা রাখতে সমর্থ হবে। উক্ত পদক্ষেপগুলো যে কারণে ইতিবাচক হবে তা নিম্নরূপ-(i) শুল্ক রেয়াত দ্রব্যের দাম কমায় ফলে পণ্যের চাহিদার পরিমাণ বাড়ে। ফলে রপ্তানি বাণিজ্যের সম্প্রসারণ ঘটে। (ii) কাঁচামাল আমদানি নীতি উদারীকরণ রপ্তানি পণ্যের কাঁচামাল প্রাপ্তি সহজলভ্য করে। (iii) বিদ্যুতের দাম হ্রাস উৎপাদন খরচ হ্রাস করে। ফলে উক্ত পণ্য রপ্তানি করে বেশি লাভবান হওয়া যায়। (iv) আন্তর্জাতিক বাণিজ্যের ফলে প্রয়োজনীয় পণ্যের চাহিদা পূরণ হয়। আলোচনা হতে বলা যায়, উদ্দীপকে গৃহীত পদক্ষেপগুলো রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে নানাভাবে ইতিবাচক ভূমিকা পালন করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
ফয়সাল সাহেব যে বাণিজ্যের সাথে সম্পর্কিত তা সম্প্রসারণে উদ্দীপকে গৃহ…
উদ্দীপক
খুলনা পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর