উদ্দীপকের আলোকে প্রচলিত ও অপ্রচলিত রপ্তানি পণ্যের একটি তালিকা প্রস্তুত কর।
উত্তর: দুই বা ততোধিক দেশে যখন আইনত পন্থায় পণ্যের আদান-প্রদান সম্পন হয় তখন তা রপ্তানি বাণিজ্য বলে। রপ্তানি বাণিজ্যের সাহায্যে এক দেশের পণ্য ও সেবা অন্য দেশে স্থানান্তর সম্ভব হয়। এসব রপ্তানি পণ্যেরও আবার পার্থক্য রয়েছে। যেমনঃ- যেসব পণ্যসামগ্রী বাংলাদেশ দীর্ঘকাল থেকে বিশ্ব বাজারে রপ্তানি করছে তাদের প্রচলিত রপ্তানি দ্রব্য বলে। অন্যদিকে কিছু কিছু পণ্য আছে যেগুলো কিছু কাল পূর্বেও বাংলাদেশ রপ্তানি করত না। তবে বর্তমানে উক্ত পণ্যসমূহের উদ্ধৃত্ত পরিমাণ উৎপাদন হওয়ায় ও বিশ্বদরবারে উক্ত পণ্যসমূহের বাজার সৃষ্টি হওয়ায় সম্প্রতি সেসব পণ্য রপ্তানি হচ্ছে। এগুলোকে অপ্রচলিত রপ্তানি পণ্য বা দ্রব্য বলে। উদ্দীপকে বলা হয়েছে যে, বাংলাদেশের কিছু পণ্য সচরাচর রপ্তানি করা হয়। এছাড়াও সাম্প্রতিককালেও কিছু পণ্য করা হচ্ছে। অর্থাৎ বলা যায়, প্রথমটি প্রচলিত ও দ্বিতীয়টি অপ্রচলিত। এর একটি তালিকা নিম্নে প্রকাশ করা হলো- প্রচলিত রপ্তানি পণ্য অপ্রচলিত রপ্তানি পণ্য ১। কাঁচা পাট ১। তৈরি পোশাক ২। চামড়া ও চামড়াজাত দ্রব্য ২। হিমায়িত খাদ্য ৩। চা ৩। শাকসবজি ও ফলমূল ৪। কাগজ ৪। হোসিয়ারি দ্রব্য
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে প্রচলিত ও অপ্রচলিত রপ্তানি পণ্যের একটি তালিকা প্রস্…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর