বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য সরকার কর্তৃক গৃহীত ব্যবস্থা কীরূপ ভূমিকা রাখছে উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশে রপ্তানি পণ্য খুব স্বল্প। মুষ্টিমেয় কয়েকটি পণ্যের সমন্বয়ে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য গঠিত। বাংলাদেশের বৃহত্তম রপ্তানি খাতটি হলো তৈরি পোশাক যা থেকে দেশের মোট রপ্তানি আয়ের ৮০ ভাগ আসে। এছাড়াও তৈরি পোশাকের পাশাপাশি রয়েছে পাট ও পাটজাত দ্রব্য, চামড়া ও চামড়াজাত দ্রব্য, হোম টেক্সটাইল, সিরামিক দ্রব্য, চিংড়ি প্রভৃতির উজ্জ্বল ভবিষ্যত ভাবনা রয়েছে। উদ্দীপকে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য সরকার শুল্ক কর রেয়াত ও আয়কর সুবিধা প্রদান করে। এছাড়া সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে। প্রদত্ত কার্যক্রম সমূহ হলোঃ- নীতি উদারীকরণ, ভর্তুকি প্রদান, সহজ ঋণ সুবিধা ইত্যাদি পদক্ষেপ দ্রব্যের মানোন্নয়ন সহায়তা এবং বাজার চাহিদা সৃষ্টিতে সরকারের সহায়তা। সরকারের গৃহীত শুল্ক রেয়াতের ফলে কাঁচামালের দাম হ্রাস পাবে। কেননা আমদানিকৃত কাঁচামাল এবং আবগারি শুল্ক প্রত্যাহারের ফলে উক্ত দেশীয় কাঁচামালের হ্রাস ঘটে। তাছাড়া বিদ্যুৎ ও জ্বালানী খরচ হ্রাস পেলে উৎপাদন খরচও হ্রাস পাবে। সেক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পাবে। এছাড়া রপ্তানি শুল্ক হ্রাসের ফলে রপ্তানি বাণিজ্য বৃদ্ধি পাবে। সুতরাং বলা যায়, সরকারের গৃহীত পদক্ষেপ রপ্তানি বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য সরকার কর্তৃক গৃহীত ব্য…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর