উদ্দীপক অনুসারে 'Y [গণিত] -দেশের বৈদেশিক বাণিজ্যের পরিস্থিতি স্তম্ভরেখার সাহায্যে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আলোকে স্তন্ডচিত্র অংকন করে Y দেশের বৈদেশিক বাণিজ্যের পরিস্থিতি ব্যাখ্যা করা হলো- চিত্রে Y দেশের অর্থবছর ২০২০-২১ এবং ২০২১-২২ এর রপ্তানি আয় ও আমদানি ব্যয়ের স্তম্ভরেখা অঙ্কন করা হয়েছে। এতে দেখা যায়, ২০২০-২১ অর্থবছরে রপ্তানি আয় ছিল ৩৫,৩৫০ কোটি মার্কিন ডলার এবং আমদানি ব্যয় ছিল ৪৫,৪৫০ কোটি মার্কিন ডলার। ফলে বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়ায় ১০,১০০ কোটি মার্কিন ডলার। ২০২১-২২ অর্থবছরে রপ্তানি আয় বৃদ্ধি পেয়ে ৪৬,০০০ কোটি মার্কিন ডলারে পৌঁছালেও আমদানি ব্যয়ের পরিমাণ আরও বেশি বেড়ে ৫৮,৮৬৫ কোটি মার্কিন ডলারে পৌঁছায়। এর ফলে বাণিজ্য ঘাটতির পরিমাণ বেড়ে দাঁড়ায় ১২,৮৬৫ কোটি মার্কিন ডলার। এই তথ্য থেকে বোঝা যায় যে, Y দেশে রপ্তানি আয়ের তুলনায় আমদানি ব্যয় অনেক বেশি হারে বৃদ্ধি পাচ্ছে। রপ্তানি আয় বাড়লেও তা যথেষ্ট নয় এবং আমদানির ঊর্ধ্বগতি বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ সৃষ্টি করছে। বাণিজ্য ঘাটতির এই ক্রমবর্ধমান প্রবণতা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক অনুসারে 'Y -দেশের বৈদেশিক বাণিজ্যের পরিস্থিতি স্তম্ভরেখার …
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর