বৈদেশিক বাণিজ্য, না বৈদেশিক সাহায্য কোনটিকে তুমি অধিক গুরুত্ব দেবে? উদ্দীপকের আলোকে তোমার মতামত ব্যাখ্যা কর।
উত্তর: বৈদেশিক সাহায্য নয় বরং বৈদেশিক বাণিজ্যে আমি অধিক গুরুত্ব দেব। বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশকে স্বনির্ভর করে। আর বৈদেশিক সাহায্য অধিকাংশ ক্ষেত্রেই অর্থনীতিতে পরমুখাপেক্ষিতা বৃদ্ধি করে। এতে দেশের আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস নষ্ট হয়। উদ্দীপকে বর্ণিত প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক বাণিজ্য এবং সাহায্য উভয়টির গুরুত্ব প্রতিফলিত হয়েছে। বৈদেশিক সাহায্য সাধারণত কঠিন শর্তযুক্ত থাকে। কিন্তু বাণিজ্যের মুনাফা হবে শর্তহীন। আবার বৈদেশিক বাণিজ্যের ভিত্তিতে গড়ে ওঠা শিল্পে শ্রমের গতিশীলতা বেশি হওয়ায় বাংলাদেশের ন্যায় শ্রমনিবিড় দেশে এর তাৎপর্য খুবই বেশি। কিন্তু বৈদেশিক সাহায্যে শ্রমের গতিশীলতা নেই। বাংলাদেশে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন, অবকাঠামোগত উন্নয়ন, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার, দারিদ্র্য বিমোচন ইত্যাদি প্রয়োজনে বৈদেশিক সাহায্যের প্রয়োজন রয়েছে। কেননা দেশটি এখনও স্বনির্ভর নয়। কিন্তু বৈদেশিক সাহায্যের দ্বারা এসব ক্ষেত্রে কখনই পুরাপুরি লক্ষ্য অর্জন সম্ভব নয়। আবার বৈদেশিক বাণিজ্য থেকে প্রচুর অর্থ উপার্জন করা সম্ভব। এ অর্থ দেশের সামগ্রিক উন্নয়নে ব্যয় করা যেতে পারে। কিন্তু বৈদেশিক সাহায্য কেবলই দাতা দেশের নির্দেশিত খাতে ব্যয় করতে হয়। এক্ষেত্রে প্রায়ই দাতা দেশগুলোর প্রতি মুখাপেক্ষিতা বজায় রাখতে তারা কাঙ্ক্ষিত উন্নয়নে অর্থ ব্যবহার করতে দিতে চায় না। এসব কারণেই বৈদেশিক সাহায্যের পরিবর্তে বৈদেশিক বাণিজ্যকে সর্বাধিক গুরুত্ব দেব।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বৈদেশিক বাণিজ্য, না বৈদেশিক সাহায্য কোনটিকে তুমি অধিক গুরুত্ব দেবে?…
উদ্দীপক
রংপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর

উত্তর
উত্তর