উদ্দীপক অনুসারে ২নং বাণিজ্যের গুরুত্ব বিশ্লেষণ কর
উত্তর: উদ্দীপকে ২নং বাণিজ্য আন্তর্জাতিক বাণিজোকে নির্দেশ করে। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব বিশ্লেষণ করা হলো- ১. উদ্বৃত্ত পণ্য রপ্তানি: কোনো দেশ যখন তার অভ্যন্তরীণ প্রয়োজনের তুলনায় বেশি দ্রব্য উৎপাদন করে, তখন সে দেশ-আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে অতিরিক্ত পণ্য বিদেশে রপ্তানি। করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। ২. বৈদেশিক মুদ্রা অর্জন: আন্তর্জাতিক বাণিজ্যের ফলে কোনো দেশ' তার নিজ দেশে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করতে পারে। ফলে রপ্তানি আয় তথা বৈদেশিক মুদ্রা বাড়ে। ৩. প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি: আন্তর্জাতিক বাণিজ্যের ফলে উন্নয়নশীল দেশগুলো, উন্নত দেশ হতে উৎপাদনব্যবস্থার উৎকর্ষতা অর্জনে সহায়তা পেতে পারে। এক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানি করতে পারে। ৪. বিনিয়োগ, কর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধি: আন্তর্জাতিক বাণিজ্যের কারণে প্রতিটি দেশেই বিনিয়োগ বৃদ্ধি পায়। বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান এবং উৎপাদন দুই-ই বাড়ে। ৫. উৎপাদন ব্যয় হ্রাস: আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে আঞ্চলিক শ্রমবিভাগ ও ভৌগোলিক বিশেষীকরণ প্রবর্তন করা সম্ভব হয়। এর ফলে বিভিন্ন দেশের উৎপাদনের পরিমাণ যেমন বৃদ্ধি পায় তেমনি উৎপাদন ব্যয় ও পণ্যসামগ্রীর দাম কম হয়। সুতরাং দেখা যায়, দেশের অর্থনৈতিক উন্নয়নে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব অপরিসীম।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক অনুসারে ২নং বাণিজ্যের গুরুত্ব বিশ্লেষণ কর
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর