'ক' ও 'খ' দেশে বাণিজ্যের প্রকৃতি নির্ণয় কর এবং কোন দেশের বাণিজ্য তার সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং উৎপাদনের পরিমাণ ও দক্ষতা বৃদ্ধিতে অধিক সহায়ক হবে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'ক' দেশে আন্তর্জাতিক বাণিজ্য ও 'খ' দেশে অভ্যন্তরীণ বাণিজ্য বিদ্যমান।উদ্দীপকে উল্লিখিত দুটি দেশের মধ্যে 'ক' দেশ অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যের দেশ তার সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং উৎপাদনের পরিমাণ ও দক্ষতা বৃদ্ধিতে অধিক সহায়ক হবে। নিচে এ সম্পর্কে আলোচনা করা হলো-১. উদ্বৃত্ত পণ্য রপ্তানি: কোনো দেশ যখন তার অভ্যন্তরীণপ্রয়োজনের তুলনায় বেশি দ্রব্য উৎপাদন করে, তখন সে দেশ আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে অতিরিক্ত পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে।২. বৈদেশিক মুদ্রা অর্জন: আন্তর্জাতিক বাণিজ্যের ফলে কোনোদেশ তার নিজ দেশে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করতে পারে। ফলে রপ্তানি আয় তথা বৈদেশিক মুদ্রা বাড়ে।৩. প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি আন্তর্জাতিকবাণিজ্যের ফলে উন্নয়নশীল দেশগুলো, উন্নত দেশ হতে উৎপাদন ব্যবস্থার উৎকর্ষতা অর্জনে সহায়তা পেতে পারে। এক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানি করতে পারে।৪. বিনিয়োগ, কর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধি পায় : আন্তর্জাতিকবাণিজ্যের কারণে প্রতিটি দেশেই বিনিয়োগ বৃদ্ধি পায়। বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান এবং উৎপাদন দুই-ই বাড়ে।৫. উৎপাদন ব্যয় হ্রাস: আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে আঞ্চলিকশ্রমবিভাগ ও ভৌগোলিক বিশেষীকরণ প্রবর্তন করা সম্ভব হয়। এর ফলে বিভিন্ন দেশের উৎপাদনের পরিমাণ যেমন বৃদ্ধি পায় তেমনি উৎপাদন ব্যয় ও পণ্যসামগ্রীর দাম কম হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
'ক' ও 'খ' দেশে বাণিজ্যের প্রকৃতি নির্ণয় কর এবং কোন দেশের বাণিজ্য তা…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর