দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কোন দেশের বাণিজ্য অধিক গুরুত্বপূর্ণ? তুলনামূলক আলোচনার মাধ্যমে মন্তব্য কর।
উত্তর: একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য 'খ' দেশের বাণিজ্য তথা আন্তর্জাতিক বাণিজ্য অধিক গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বাণিজ্যে লিপ্ত দেশগুলোর লাভ হয়। যে যা উৎপাদন করতে পারে না, বাণিজ্যের মাধ্যমে তাও সে ভোগ করার সুযোগ পায়। প্রযুক্তিগত উৎকর্ষতা সাধিত হয় এবং তার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে যেতে পারে। এমনকি বাড়তি শ্রম ও মূলধন বিভিন্ন দেশের মধ্যে চলাচল করার সুযোগ পায়। আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র প্রসারিত হয়। আন্তর্জাতিকতা বিকাশ লাভ করে। তাছাড়া আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে একটি দেশে মজুরি স্তর বাড়তে পারে। তার দ্বারা শ্রমিকদের জীবনযাত্রার মান বাড়ে এবং সার্বিকভাবে দেশের কল্যাণ অর্জিত হয়। আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বিভিন্ন দ্রব্যের যোগান বৃদ্ধি পায়। প্রতিযোগিতার কারণে দ্রব্যগুলোর দামও কম হয়। ফলে জনগণের ভোগসংক্রান্ত কল্যাণ বাড়ে। আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পায়। ফলে স্বল্পোন্নত দেশগুলো আধুনিক প্রযুক্তি সম্পর্কে অবহিত হওয়ার সুযোগ পায়। আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে উন্নত বিশ্ব থেকে সাহায্য ও মূলধন স্বল্পোন্নত দেশে প্রবেশ করে। ফলে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। আন্তর্জাতিক বাণিজ্য হলে দেশের অভ্যন্তরীণ সম্পদের পূর্ণ ব্যবহার করা সম্ভব হয়, যা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক প্রভাব বিস্তার করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কোন দেশের বাণিজ্য অধিক গুরুত্বপূর্ণ? …
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর