রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে উদ্দীপকে প্রদর্শিত সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো কি পর্যাপ্ত? ব্যাখ্যা কর।
উত্তর: না, উদ্দীপকে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো পর্যাপ্ত নয়। উদ্দীপকে উল্লিখিত রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের উপায়গুলোর সাথে আরও কিছু উপায় সুপারিশ করা যায়। দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে আরও নানামুখী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ করতে এ দেশের সরকার রপ্তানি বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। উদ্দীপকে দেখা যায়, বাণিজ্য ব্যবস্থায় অধিক উন্নয়নের জন্য সরকার বাজার সার্ভে, শুল্ক রেয়াত, আয়কর সুবিধাসহ নানারূপ সুবিধা প্রদান করছে। যার ফলে রপ্তানি বৃদ্ধি পাচ্ছে। রপ্তানি বাণিজ্য উন্নয়নের লক্ষ্যে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ অবশ্যই কার্যকরী ও প্রশংসনীয় তবে দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের আরও নানা পদক্ষেপ নেওয়া যেতে পারে। যেমন- রপ্তানিসংক্রান্ত জাতীয় কমিটি গঠন, রপ্তানি উন্নয়ন ব্যুরে। প্রতিষ্ঠা, কম সুদে রপ্তানি ঋণদান করা, ক্রেডিট কার্ড প্রবর্তন করা, বিদেশে বাণিজ্য প্রতিনিধি দল প্রেরণ করা, বাণিজ্যিক অফিস খোলা, রপ্তানি উন্নয়ন তহবিল গঠন করা, নতুন বাজার অনুসন্ধান, বাণিজ্য মেলার আয়োজন ইত্যাদি পদক্ষেপ নেওয়া যেতে পারে। রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে এসব পদক্ষেপ গ্রহণ করা হলে অর্থনৈতিক দিক দিয়ে দেশটি অনেক এগিয়ে যাবে। তাই আমি মনে করি, দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে উপরিউক্ত পদক্ষেপসমূহ গ্রহণ করা যেতে পারে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে উদ্দীপকে প্রদর্শিত সরকার কর্তৃক গৃহীত প…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর