দৃশ্যকল্প দুইটির বাণিজ্যের ধরন যুক্তিসহকারে উল্লেখ করো।
উত্তর: উদ্দীপকে মি. 'N [গণিত] অভ্যন্তরীণ বাণিজ্য এবং মি. 'M [গণিত] আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা করেন। অভ্যন্তরীণ বাণিজ্য একটি সার্বভৌম দেশের অভ্যন্তরে সংঘটিত হয়। তাই অভ্যন্তরীণ বাজারে দেশের মধ্যেই বিভিন্ন বাজারের দ্রব্য ক্রয়-বিক্রয় করা হয়। অন্যদিকে, আন্তর্জাতিক বাণিজ্য বিভিন্ন সার্বভৌম দেশের মধ্যে সংঘটিত হয়। আন্তর্জাতিক বাণিজ্যে নিজ দেশের প্রয়োজনে অন্য দেশ থেকে পণ্য আমদানি এবং নিজ দেশের উদ্বৃত্ত পণ্য রপ্তানি করা হয়। উদ্দীপকে মি. 'N [গণিত] নওগাঁ থেকে সিলেটে ও চট্টগ্রামে চাল বিক্রি করেন। অর্থাৎ তিনি দেশের মধ্যে ক্রয়-বিক্রয় করেন। তাই এটি অভ্যন্তরীণ বাণিজ্য। এ ধরনের বাণিজ্যের ক্ষেত্রে মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা একই থাকে। অন্যদিকে, মি. 'M [গণিত] গলদা চিংড়ি ইউরোপসহ পৃথিবীর অন্যান্য দেশে রপ্তানি করেন। আবার লৌহজাত দ্রব্য চীন থেকে আমদানি করেন। অর্থাৎ তিনি আমদানি ও রপ্তানির মাধ্যমে তার ব্যবসা পরিচালনা করেন। তাই তার বাণিজ্যটি আন্তর্জাতিক বাণিজ্য। এ ধরনের বাণিজ্যে সরকারি নীতির ভিন্নতা এবং মুদ্রা ও ব্যাংক ব্যবস্থায় পার্থক্য দেখা যায়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প দুইটির বাণিজ্যের ধরন যুক্তিসহকারে উল্লেখ করো।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর