দৃশ্যকল্প-১ অনুযায়ী একটি দেশের সম্পদের যথাযথ ব্যবহার কীভাবে নিশ্চিত হয়? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে মি. 'M [গণিত] -এর বাণিজ্য দেশের সম্পদ ব্যবহার, বাজার সম্প্রসারণ ও মূলধনের গতিশীলতার ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। আন্তর্জাতিক বাণিজ্যকে অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি বলা হয়। রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করে লেনদেনের ভারসাম্য রক্ষা করা যায়। আবার, আমদানির মাধ্যমে নিজ দেশের প্রয়োজন মতো পণ্যদ্রব্য আমদানি করে দেশীয় চাহিদা মেটানো যায়। এভাবে অর্থনীতিতে আন্তর্জাতিক বাণিজ্য অপরিসীম ভূমিকা পালন করে। উদ্দীপকে মি. 'M [গণিত] গলদা চিংড়ি ইউরোপসহ পৃথিবীর অন্যান্য দেশে রপ্তানি করে। আবার, তিনি লৌহজাত দ্রব্য বাংলাদেশে আমদানি করেন। ফলে বাংলাদেশসহ অন্যান্য দেশে উপকৃত হয়। অর্থাৎ, লৌহজাত দ্রব্যের আমদানির মাধ্যমে মূলধনী দ্রব্যের চাহিদা পূরণ হয়। এভাবে অতিরিক্ত উৎপাদিত চিংড়ি রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করা যায়। এর ফলে সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত হয়। আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি করে বাজার স্থিতিশীল রাখা যায়। এতে নিজ দেশের সম্পদের পূর্ণ ব্যবহার হবে। ফলে উৎপাদন বাড়বে এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারিত হবে। এছাড়াও একটি দেশের সাথে একাধিক দেশের বাণিজ্যিক সম্পর্কের কারণে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে মূলধনের গতিশীলতাও বৃদ্ধি পাবে। এভাবে সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ অনুযায়ী একটি দেশের সম্পদের যথাযথ ব্যবহার কীভাবে নিশ্চিত…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর