কমল সাহেব যে বাণিজ্যের সাথে জড়িত তার গুরুত্ব লেখ।
উত্তর: উদ্দীপকে কমল সাহেৰ আন্তর্জাতিক বাণিজ্যের সাথে জড়িত। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব নিচে উল্লেখ করা হলো-১. বৈদেশিক মুদ্রা অর্জন: 'আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে একটিস দেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে। কমল সাহেবের হিমায়িত চিংড়ি রপ্তানি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং আমদানি ব্যয় মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।২. সম্পদের সদ্ব্যবহার ও বিশেষীকরণ: প্রতিটি দেশ যে পণ্যম উৎপাদনে তুলনামূলকভাবে বেশি দক্ষ, সেই পণ্যে বিশেষীকরণ করে আন্তর্জাতিক বাণিজ্যে অংশ নেয়। এর ফলে সীমিত সম্পদের সর্বোচ্চ ও দক্ষ ব্যবহার নিশ্চিত হয়।৩. উৎপাদন বৃদ্ধি ও শিল্পায়ন: আন্তর্জাতিক বাজারের চাহিদা পূরণের জন্য দেশের অভ্যন্তরে উৎপাদন বৃদ্ধি পায়, যা নতুন শিল্প স্থাপন ও বিদ্যমান শিল্পের সম্প্রসারণকে উৎসাহিত করে।. এটি দেশের সামগ্রিক শিল্পায়নকে ত্বরান্বিত করে।৪. প্রযুক্তি ও জ্ঞান বিনিময়: আন্তর্জাতিক বাণিজ্যের ফলে দেশগুলো একে অপরের কাছ থেকে নতুন প্রযুক্তি, উন্নত উৎপাদন পদ্ধতি এবং আধুনিক জ্ঞান শিখতে পারে। এটি দেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নে সহায়ক হয়।৫. জীবনযাত্রার মান উন্নয়ন: আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে একটি দেশের জনগণ বিভিন্ন ধরনের আমদানিকৃত পণ্য ও সেবা ভোগ করার সুযোগ পায়, যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সাহায্য করে।সুতরাং, কমল সাহেবের মতো স্বান্তর্জাতিক বাণিজ্য দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক সম্পর্ক উন্নয়ন এবং সামগ্রিক সমৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
কমল সাহেব যে বাণিজ্যের সাথে জড়িত তার গুরুত্ব লেখ।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর