উদ্দীপকে 4 ও B দেশের বাণিজ্যের প্রকৃতি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে A দেশের বাণিজ্য হলো অভ্যন্তরীণ বাণিজ্য এবং B দেশের বাণিজ্য হলো আন্তর্জাতিক বাণিজ্য।অভ্যন্তরীণ বাণিজ্য বলতে একটি দেশের ভৌগোলিক সীমানার অভ্যন্তরে বিভিন্ন অঞ্চল বা প্রদেশের মধ্যে পণ্য ও সেবার আদান-প্রদানকে বোঝায়। এ ধরনের বাণিজ্যে একই দেশের মুদ্রা, একই আইন, একই শুল্ক ব্যবস্থা এবং তুলনামূলক কম পরিবহণ খরচ জড়িত থাকে। এর মূল উদ্দেশ্য হলো দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে পণ্য সরবরাহ নিশ্চিত করা এবং স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করা। অন্যদিকে, আন্তর্জাতিক বাণিজ্য বলতে একটি দেশের ভৌগোলিক সীমানার বাইরে অন্য দেশের সাথে পণ্য ও সেবার আদান-প্রদানকে বোঝায়। এ বাণিজ্যে সাধারণত ভিন্ন ভিন্ন দেশের মুদ্রা, রীতিনীতি, শুল্ক, পরিবহণ খরচ এবং আইনের ভিন্নতা থাকে।উদ্দীপকে A দেশ তার দ্রব্য ও সেবা উৎপাদন করে তার বিভিন্ন অঞ্চলে ক্রয়-বিক্রয় করে, যা একটি দেশের অভ্যন্তরে সংঘটিত হয়, তাই এটি। অভ্যন্তরীণ বাণিজ্যের উদাহরণ। অপরদিকে, B দেশ তার উদ্বৃত্ত পণ্য। সামগ্রী বাইরের দেশসমূহের বাজারে বিক্রয় করে এবং অন্য দেশের' পণ্য তার নিজের দেশের জন্য ক্রয় করে, যা একাধিক দেশের মধ্যে সংঘটিত হয়, তাই এটি আন্তর্জাতিক বাণিজ্যের একটি সুস্পষ্ট উদাহরণ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 4 ও B দেশের বাণিজ্যের প্রকৃতি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর