উদ্দীপকে সংঘটিত বাণিজ্য বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে সংঘটিত বাণিজ্য তথা আমদানি ও রপ্তানি বাণিজ্য বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিম্নে এর গুরুত্ব সম্পর্কে আমার মতামত ব্যক্ত করা হলো - একটি দেশের শিল্পপণ্য সম্প্রসারণের জন্য বাণিজ্য সংঘটিত হওয়ার গুরুত্ব অপরিসীম। কারণ একটি দেশের বাণিজ্য তখনই প্রসার লাভ করবে যখন সে দেশে অবাধ বাণিজ্যের প্রসার ঘটবে। এবং অভ্যন্তরীণ বাণিজ্যের পাশাপাশি যদি বৈদেশিক বাণিজ্য সংঘটিত হয় তখন সেটা আরো বেশি কার্যকর হবে। যেমন দেশীয় পণ্যসামগ্রী যদি বিদেশের বাজারে রপ্তানি করা যায়, তখন প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে। তাছাড়া দেশের জন্য প্রয়োজনীয় অন্যান্য দ্রব্য যেগুলো দেশে উৎপাদিত হয়না সেগুলো যদি অন্য দেশ থেকে আমদানি করা হয় তাহলে দেশে সেসব দ্রব্যের চাহিদা পূরণ হবে এবং বিভিন্ন দেশের সাথে বাণিজ্যনীতির ধারা সৃষ্টি হবে এবং অধিক দেশের সাথে আমাদের দেশের আমিদানি-রপ্তানিকরণ প্রক্রিয়া ঘটবে । ফলে আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হবে এবং রপ্তানি পণ্য সরবরাহের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে,দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে,দেশীয় শিল্পের প্রসার ঘটবে,জীবনমান উন্নত হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হবে। সুতরাং বলা যায়, আমিদানি ও রপ্তানি বাণিজ্য বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন,আন্তর্জাতিক অবাধ বাণিজ্য ও দেশীয় পণ্য প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সংঘটিত বাণিজ্য বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ তোমার মতা…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর