উদ্দীপক অনুসারে সাদিয়ার দেশের উৎপাদনকারী একই বাণিজ্যনীতি অনুসরণ করে যে বাণিজ্য করে, সেই বাণিজ্যের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সাদিয়ার দেশের উৎপাদনকারী অভ্যন্তরীণ বাণিজ্য পরিচালিত করেন। একই দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে দ্রব্য ও সেবার বিনিময়কে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। অর্থাৎ অভ্যন্তরীণ বাণিজ্য একই দেশের বা জাতীভুক্ত মানুষের মধ্যে সংগঠিত হয়। সাধারণত এ ধরনের বাণিজ্য একই মুদ্রা, রাজস্বনীতি ও দেশের প্রচলিত আইনের মধ্যে পরিচালিত হয়। উদ্দীপকের সাদিয়ার দেশে যে দ্রব্য সামগ্রী উৎপাদিত হয় তা দিয়ে চাহিদা পূরণ হয় না। এ দেশের উৎপাদনকারী একই উৎপাদন কৌশল ও একই বাণিজ্যনীতি অনুসরণ করে। অর্থাৎ দেশটির বাণিজ্য একই দেশের মধ্যে সংগঠিত হয় বলে একই বাণিজ্য নীতি অনুসরণ করা হয়। তাই এটি অভ্যন্তরীণ বাণিজ্য। এ ধরনের বাণিজ্য একই ভৌগোলিক সীমার মধ্যে একই ধরনের ক্ষুদ্র ও বাণিজ্যনীতি অনুসরণ করে। এক্ষেত্রে মুদ্রার লেনদেন ভারসাম্যের কোনো সমস্যা থাকে না। এক্ষেত্রে উৎপাদন অত্যন্ত গতিশীল হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক অনুসারে সাদিয়ার দেশের উৎপাদনকারী একই বাণিজ্যনীতি অনুসরণ করে…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর