বাংলাদেশের মতো অর্থনীতিতে বিশ্বায়নের নেতিবাচক প্রভাব আছে কি? আলোচনা করো।
উত্তর: বাংলাদেশের মতো অর্থনীতিতে বিশ্বায়নের নেতিবাচক প্রভাবের পাশাপাশি ইতিবাচক প্রভাবও পরিলক্ষিত হয়। নিম্নে তার যৌক্তিকতা আলোচনা করা হলো - বিশ্বায়নের ফলে পুজি,শ্রম ও উপকরণের অবাধ প্রবাহ নিশ্চিত হওয়ায় পূর্বের তুলনায় উতপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। উৎপাদন বৃদ্ধির ফলে বিভিন্ন প্রতিষ্ঠান নানারকম প্রচলিত ও অপ্রচলিত পণ্য বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে। যার ফলে একটি দেশের রপ্তানি বাণিজ্য তথা বৈদেশিক বাণিজ্য সম্প্রসারিত হচ্ছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে দেশের মাথাপিছু আয় ও জীবনমান উন্নত হচ্ছে এবং অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত হচ্ছে। কিন্তু বিশ্বায়নের ফলে যেমন বৈদেশিক বাণিজ্যের প্রসার ঘটেছে তেমনি দেশীয় পণ্যের বাজার ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে। ফলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ব্যাপক ক্ষতি হচ্ছে। ফলে আমাদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। এবং আমদানি বৃদ্ধির কারণে কিছু কিছু রপ্তানিমুখি বাণিজ্য প্রতিকূল অবস্থার সম্মুখীন হচ্ছে। ফলে সমাজে আয় বৈষম্য দেখা দিচ্ছে যা সম্পদের সুষ্ঠু বন্টনকে ব্যাহত করছে। তাছাড়া মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যা অর্থনীতিতে অনেক বিরূপ প্রভাব ফেলবে। সুতরাং বলা যায়, বাংলাদেশের মতো অর্থনীতিতে বিশ্বায়নের নেতিবাচক প্রভাবের পাশাপাশি ইতিবাচক প্রভাবও আছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের মতো অর্থনীতিতে বিশ্বায়নের নেতিবাচক প্রভাব আছে কি? আলোচনা…
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর