উদ্দীপকে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যে পরিবর্তনের ধারা লক্ষ করা যায় তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশের বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্নমুখী পরিবর্তনের ধারা লক্ষ্য করা যায়। যা আমাদের দেশের বৈদেশিক বাণিজ্যের গতিপ্রকৃতি পরিবর্তন করে দিচ্ছে। উদ্দীপকে জাকির সাহেব লক্ষ্য করেন, বাংলাদেশ থেকে আগে কাঁচাপাট,পাটজাত দ্রব্য, চামড়া দ্রব্য রপ্তানি হলেও বর্তমানে তৈরি পোশাক নিটওয়্যার ও হিমায়িত খাদ্য অধিক পরিমাণে রপ্তানি হচ্ছে। বাংলাদেশের বাণিজ্য ক্ষেত্রে উল্লেখযোগ্য যে পরিবর্তনের ধারাগুলো লক্ষ্য করা যায় তার মধ্যে অন্যতম ধারা হলো রপ্তানিও আমদানি পরিস্থিতি। তাছাড়া প্রবৃদ্ধির গতিধারা, দেশভিত্তিক রপ্তানি - আমদানি কার্যক্রম, নতুন বাজার অন্বেষণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বৈদেশিক মুদ্রার বিনিময় হার, অপাটজাত দ্রব্য রপ্তানি বৃদ্ধি,শিল্পজাত দ্রব্যের রপ্তানি,বেসরকারি খাতে বাণিজ্য,মূলধনী দ্রব্যের আমদানি, আমদানি হ্রাস, জনশক্তি রপ্তানি, রপ্তানি নীতির পরিবর্তন,অয়েজ আর্নারস স্কিম চালু, বাণিজ্য বিকেন্দ্রীকরণ, রপ্তানি বৈচিত্রকরণ, শক্তিশালী মুদ্রা এলাকার সাথে বাণিজ্য ইত্যাদিসহ বাণিজ্য ক্ষেত্রে অনেক পরিবর্তনের ধারা লক্ষ্য করা যায়। যার মাধ্যমে দেশ আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারতা বাড়ছে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে। সুতরাং উপরেরটা আলোচনায় দেখা যায়, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য ও বিভিন্নমুখী পরিবর্তনের ধারা লক্ষ্য করা যায়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যে পরিবর্তনের ধা…
উদ্দীপক
সোনার বাংলা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর