'A [গণিত] ও 'B [গণিত] দেশের বাণিজ্যের পার্থক্য উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'A [গণিত] দেশের বাণিজ্য হলো অভ্যন্তরীণ বাণিজ্য এবং B দেশের বাণিজ্য হলো আন্তর্জাতিক বাণিজ্য। একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যখন কোনো পণ্যের ক্রয়- বিক্রয় হয় তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। অপরপক্ষে, দুই বা ততোধিক দেশের মধ্যে যখন কোনো পণ্য ক্রয়-বিক্রয় হয় তা আন্তর্জাতিক বাণিজ্য। অর্থাৎ অভ্যন্তরীণ বাণিজ্য দেশের ভেতর এবং আন্তর্জাতিক বাণিজ্য ভিন্ন দুটি স্বাধীন দেশের মধ্যে সংগঠিত হয়। উদ্দীপকে লক্ষ করা যায়, 'A [গণিত] দেশ তাদের নিজস্ব সম্পদ ব্যবহার করে দ্রব্য উৎপাদন করে। তারা দেশের অভ্যন্তরেই দ্রব্য ক্রয়-বিক্রি করে। এটি অভ্যন্তরীণ বাণিজ্যকে নির্দেশ করে। অপরপক্ষে, 'B [গণিত] দেশ তার উৎপাদিত। দ্রব্য নিজ দেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের বাজারে বিক্রি করে। আবার, অন্য দেশের পণ্য নিজ দেশের জন্য ক্রয় করে। অর্থাৎ এটি আন্তর্জাতিক বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্য আমদানির মাধ্যমে অনুৎপাদিত দ্রব ভোগের সুযোগ হয়। কিন্তু অভ্যন্তরীণ বাণিজ্যে এরূপ সুবিধা লাভ করা যায় না। আন্তর্জাতিক বাণিজ্যে পণ্যের অবাধ প্রবাহ থাকায় পণ্যের মান উন্নয় ঘটে। কিন্তু অভ্যন্তরীণ বাণিজ্যে ক্ষেত্রে এরূপ সুবিধা পাওয়া যায় না। অভ্যন্তরীণ বাণিজ্য দেশের মধ্যেই সংগঠিত হয় বলে উদ্বৃত্ত পণ্য নষ্ট হয়। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে উদ্বৃত্ত পণ্য রপ্তানির সুযোগ হয়। এছাড়াও বাণিজ্য দুটির মধ্যে আরো কিছু পার্থক্য রয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
'A ও 'B দেশের বাণিজ্যের পার্থক্য উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর