উদ্দীপকের আলোকে জনাব অপু ও জনাব কবিরের বাণিজ্যের মধ্যে পার্থক্য দেখাও।
উত্তর: উদ্দীপকে জনাব কবিরের বাণিজ্য হলো অভ্যন্তরীণ বাণিজ্য এবং জনাব অপুর বাণিজ্য হলো আন্তর্জাতিক বাণিজ্য। একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যখন কোনো পণ্যের ক্রয়- বিক্রয় হয় তা অভ্যন্তরীণ বাণিজ্য। অপরপক্ষে, দুই বা ততোধিক দেশের মধ্যে যখন কোনো পণ্য ক্রয়-বিক্রয় হয় তা আন্তর্জাতিক বাণিজ্য। অর্থাৎ অভ্যন্তরীণ বাণিজ্য দেশের ভেতর 'এবং আন্তর্জাতিক বাণিজ্য ভিন্ন দুটি স্বাধীন দেশের মধ্যে সংগঠিত হয়। উদ্দীপকে জনাব কবির রাজশাহী থেকে আম এনে ঢাকায় বিক্রি করেন। আর ঢাকা থেকে ক্ষুদ্র যন্ত্রাংশ ক্রয় করে এলাকায় বিক্রি করেন। এটি অভ্যন্তরীণ বাণিজ্যকে নির্দেশ করে। অপরপক্ষে, জনাব অপু তার উৎপাদিত তৈরি পোশাক ও হিমায়িত খাদ্য বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি করেন। অর্থাৎ এটি আন্তর্জাতিক বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্যে আমদানির মাধ্যমে অনুৎপাদিত দ্রব্য ভোগের সুযোগ হয়। কিন্তু অভ্যন্তরীণ বাণিজ্যে এরূপ সুবিধা লাভ করা যায় না। আন্তর্জাতিক বাণিজ্যে পণ্যের অবাধ প্রবাহ থাকায় পণ্যের মান উন্নয়ন ঘটে। কিন্তু অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে এরূপ সুবিধা পাওয়া যায় না। এছাড়াও বাণিজ্য দুটির মধ্যে আরো কিছু পার্থক্য রয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে জনাব অপু ও জনাব কবিরের বাণিজ্যের মধ্যে পার্থক্য দেখাও।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর