উদ্দীপক অনুযায়ী, যথাযথ যুক্তিসহ বাণিজ্যের প্রকৃতি নির্ণয় করো।
উত্তর: উদ্দীপকে কবির মিয়া অভ্যন্তরীণ বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা করেন। অভ্যন্তরীণ বাণিজ্য একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরে সংঘটিত হয়। তাই অভ্যন্তরীণ বাণিজ্যে দেশের মধ্যেই বিভিন্ন বাজারের দ্রব্য ক্রয়-বিক্রয় করা হয়। অন্যদিকে, আন্তর্জাতিক বাণিজ্য বিভিন্ন সার্বভৌম দেশের মধ্যে সংঘটিত হয়। আন্তর্জাতিক বাণিজ্যে নিজ দেশের প্রয়োজনে অন্য দেশ থেকে পণ্য আমদানি এবং নিজ দেশের উদ্বৃত্ত পণ্য বিদেশে রপ্তানি করা হয়। উদ্দীপকে কবির মিয়া তার কারখানার পোশাক তৈরির জন্য নারায়ণগঞ্জের রাজেস মিয়ার কাছ থেকে গেঞ্জির কাপড় ক্রয় করে। এক্ষেত্রে কবির মিয়া ও রাজেস মিয়া অভ্যন্তরীণ বাণিজ্য পরিচালনা করেন। এ ধরনের বাণিজ্যের ক্ষেত্রে মুদ্রা ও ব্যাংকব্যবস্থা একই থাকে। লেনদেনের ভারসাম্যে কোনো সমস্যা থাকে না। অন্যদিকে, কবির মিয়ার কারখানায় তৈরিকৃত পোশাক ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর নিকট বিক্রয় করেন। অর্থাৎ এক্ষেত্রে কবির মিয়ার বাণিজ্যটি আন্তর্জাতিক বাণিজ্য। এ ধরনের বাণিজ্যে সরকারি নীতির ভিন্নতা এবং মুদ্রা ও ব্যাংক ব্যবস্থায় পার্থক্য পরিলক্ষিত হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী, যথাযথ যুক্তিসহ বাণিজ্যের প্রকৃতি নির্ণয় করো।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর