উদ্দীপক অনুযায়ী, তৈরি পোশাক দেশের বাইরে বিক্রয় দেশের জাতীয় অর্থনীতিতে কীভাবে ভূমিকা রাখবে? বিশ্লেষণ করো।
উত্তর: তৈরি পোশাক দেশের বাইরে বিক্রয়ের ফলে সম্পদ ব্যবহার, উৎপাদন ও মূলধনের গতিশীলতা বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখবে। আন্তর্জাতিক বাণিজ্যকে অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকা শক্তি বলা হয়। রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করে লেনদেনের ভারসাম্য রক্ষা করা যায়। আবার, আমদানির মাধ্যমে নিজ দেশের প্রয়োজনমতো বিদেশ থেকে পণ্যদ্রব্য আমদানি করে দেশীয় চাহিদা মেটানো যায়। এভাবে অর্থনীতিতে আন্তর্জাতিক বাণিজ্য অপরিসীম ভূমিকা পালন করে। উদ্দীপকে জনাব কবির তার কারখানায় উৎপাদিত পোশাক ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বিক্রি করেন। ক্রমান্বয়ে তার তৈরি পোশাক বিক্রির পরিমাণ বাড়ছে। এতে কবির মিয়ার দেশের রপ্তানি আয় বাড়ছে। এতে এখন আরও অনেক উদ্যোক্তা তৈরি পোশাক বিদেশে রপ্তানি করছে। ফলে দেশে সম্পদের পূর্ণ ব্যবহার নিশ্চিত হয়। এছাড়া উৎপাদন ও বাজার সম্প্রসারণের মাধ্যমে দেশ অর্থনৈতিক উন্নতি লাভ করে। আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি করে বাজার স্থিতিশীল রাখা যায়। এতে নিজ দেশের সম্পদের পূর্ণ ব্যবহার হবে। ফলে উৎপাদন বাড়বে এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারিত হবে। এছাড়াও একটি দেশের সঙ্গে একাধিক দেশের বাণিজ্যিক সম্পর্কের কারণে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে মূলধনের গতিশীলতাও বৃদ্ধি পাবে। তাই বলা যায়, আন্তর্জাতিক বাণিজ্য অর্থনৈতিক উন্নয়নে অপরিসীম ভূমিকা পালন করবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী, তৈরি পোশাক দেশের বাইরে বিক্রয় দেশের জাতীয় অর্থনীতি…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর