উদ্দীপকে উল্লিখিত বাংলাদেশে উৎপাদিত রবিশস্য ও পোশাক কোন ধরনের বাণিজ্যের অন্তর্গত তা চিহ্নিত করে তাদের মধ্যে পার্থক্য লেখো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বাংলাদেশে উৎপাদিত রবিশস্য হলো অভ্যন্তরীণ বাণিজ্য এবং পোশাক শিল্প হলো আন্তর্জাতিক বাণিজ্য। একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যখন কোনো পণ্যের ক্রয়- বিক্রয় হয় তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। অন্যদিকে, দুই বা ততোধিক দেশের মধ্যে যখন কোনো পণ্য ক্রয়-বিক্রয় হয় তা আন্তর্জাতিক বাণিজ্য।. অর্থাৎ অভ্যন্তরীণ বাণিজ্য দেশের ভেতর এবং আন্তর্জাতিক বাণিজ্য ভিন্ন দুটি স্বাধীন দেশের মধ্যে সংগঠিত হয়। উদ্দীপকে বাংলাদেশে গ্রামাঞ্চল থেকে গ্রামাঞ্চলে বরিশস্য আসে। অর্থাৎ রবিশস্য দেশের অভ্যন্তরেই ক্রয়-বিক্রয় হয়। এটি অভ্যন্তরীণ বাণিজ্যকে নির্দেশ করে। অপরপক্ষে, বাংলাদেশের তৈরি পোশাক নিজস্ব চাহিদা পূরণ করে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। অর্থাৎ এটি আন্তর্জাতিক বাণিজ্যকে নির্দেশ করে। আন্তর্জাতিক বাণিজ্য আমদানির মাধ্যমে অনুৎপাদিত দ্রব্য ভোগের সুযোগ হয়। কিন্তু অভ্যন্তরীণ বাণিজ্যে এরূপ সুবিধা লাভ করা যায় না। আন্তর্জাতিক বাণিজ্যে পণ্যের অবাধ প্রবাহ থাকায় পণ্যের মান উন্নয়ন ঘটে। কিন্তু অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে এরূপ সুবিধা পাওয়া যায় না। এছাড়াও বাণিজ্য দুটির মধ্যে আরো কিছু পার্থক্য রয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বাংলাদেশে উৎপাদিত রবিশস্য ও পোশাক কোন ধরনের বাণিজ…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর