উদ্দীপকে উল্লিখিত সরকারের ঋণের উৎসগুলোর প্রকৃতি নির্ণয় করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত সরকারি ঋণের উৎসগুলোকে অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎসে বিভক্ত করা যায়। সরকার তার ব্যয় নির্বাহের ঋণ জন্য দেশের ভেতরের ব্যক্তি, ব্যাংক, আর্থিক ও অনার্থিক প্রতিষ্ঠান থেকে যে ঋণ গ্রহণ করে তা অভ্যন্তরীণ ঋণ। আবার, সরকার তার ব্যয় নির্বাহের জন্য বিদেশি সরকার, ব্যক্তি, আন্তর্জাতিক সংস্থা ইত্যাদি থেকে যে ঋণ গ্রহণ করে তা বৈদেশিক ঋণ। সরকার এই দুটি উৎস হতে ঋণ গ্রহণ করে তার অর্থনৈতিক ও উন্নয়ন কার্যক্রমের ব্যয় নির্বাহ করে থাকে। উদ্দীপকে 'D [গণিত] দেশের সরকার দেশের দীর্ঘতম নদীর ওপর সেতু নির্মাণের জন্য বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয় ব্যাংক ও বিভিন্ন দেশের সরকারের কাছে ঋণ প্রত্যাশা করে। এগুলো ঋণের বৈদেশিক বা বাহ্যিক উৎসকে নির্দেশ করে। এসব উৎস থেকে সরকার ঋণ না পেয়ে পরবর্তীতে দেশের কেন্দ্রীয় ব্যাংক ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়ে সেতু নির্মাণ করে। এগুলো সরকারের ঋণের অভ্যন্তরীণ উৎসকে নির্দেশ করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সরকারের ঋণের উৎসগুলোর প্রকৃতি নির্ণয় করো।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর