উদ্দীপকে উল্লিখিত ঋণের উৎসগুলোর তুলনামূলক সুবিধা- অসুবিধা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সরকারি ঋণের দুটি উৎসের মধ্যে বৈদেশিক উৎসের তুলনায় অভ্যন্তরীণ উৎস থেকে ঋণগ্রহণ সুবিধাজনক। সরকার দেশের জনগণ বা বিভিন্ন আর্থিক ও অ-আর্থিক প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে যে ঋণ গ্রহণ করে, তাকে অভ্যন্তরীণ ঋণ বলে। পক্ষান্তরে, বিদেশি ব্যক্তি, সরকার ও আর্থিক প্রতিষ্ঠান হতে যে ঋণ গ্রহণ করে তাকে বৈদেশিক ঋণ বলে। বৈদেশিক ঋণের চেয়ে অভ্যন্তরীণ ঋণ অধিক সুবিধাজনক। উদ্দীপকে বর্ণিত উৎস দুটি হলো সরকারি ঋণের অভ্যন্তরীণ ও বাহ্যিক উৎস। 'D [গণিত] দেশের সরকার সেতু নির্মাণের জন্য প্রথমে বৈদেশিক উৎসগুলো থেকে ঋণ গ্রহণের চেষ্টা করে। কিন্তু বৈদেশিক উৎসগুলো ঋণ গ্রহণে জটিলতা সৃষ্টি করে। ফলে সরকার বাধ্য হয়েই দেশি বা অভ্যন্তরীণ উৎসগুলো থেকে ঋণ গ্রহণ করে সেতু নির্মাণ করে। অর্থাৎ এখানে বৈদেশিক উৎসগুলোর তুলনায় অভ্যন্তরীণ উৎসগুলো থেকে ঋণগ্রহণের সুবিধা প্রকাশ পেয়েছে। অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ সংগ্রহ করা সহজতর। ঋণের আর্থিক ভারহীনতা, সহজ শর্তে ঋণ, যেকোনো স্তরে ব্যবহারের সুবিধা রয়েছে। বিপরীতে বাহ্যিক উৎস থেকে ঋণ সংগ্রহ করা তুলনামূলক জটিল। দাতা দেশ বা সংস্থাসমূহ এর প্রদেয় ঋণের সাথে উচ্চ সুদ, অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়, পরিশোধের কম সময় ও অন্যান্য কঠিন শর্ত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। তাই সার্বিক বিবেচনায় বলা যায়, উন্নয়নশীল দেশের প্রেক্ষাপটে উৎস দুটির মধ্যে অভ্যন্তরীণ উৎসের যৌক্তিকতা অধিক।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ঋণের উৎসগুলোর তুলনামূলক সুবিধা- অসুবিধা বিশ্লেষণ …
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর