উদ্দীপকের আলোকে সরকারের ঋণের অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎসসমূহ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে ঋণ গ্রহণ করেছে। সরকার তার ব্যয় নির্বাহের জন্য দেশের ভেতরের যে ব্যাংক, আর্থিক ও অনার্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে তাকে অভ্যন্তরীণ ঋণ বলে। আবার, সরকার তার ব্যয় নির্বাহের জন্য বিদেশি সরকার, ব্যক্তি, আন্তর্জাতিক সংস্থা ইত্যাদি থেকে যে ঋণ গ্রহণ করে তাকে বৈদেশিক ঋণ বা বাহ্যিক ঋণ বলে। সরকার এই দুটি উৎস হতে ঋণ গ্রহণ করে তার অর্থনৈতিক ও উন্নয়ন কার্যক্রমের ব্যয় নির্বাহ করে থাকে। উদ্দীপকে সরকার আর্থ-সামাজিক অবকাঠামো নির্মাণ, জরুরি অবস্থা মোকাবিলা, ঘাটতি অর্থসংস্থানের জন্য ঋণ গ্রহণ করে। সরকারের ঋণ গ্রহণের উৎসগুলো, মধ্যে রয়েছে দেশের জনগণ, আর্থিক, অ-আর্থিক প্রতিষ্ঠান, জাইকা, আইএমএফ, এডিবিসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান। অর্থাৎ সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে ঋণ গ্রহণ করেছে। অভ্যন্তরীণ ঋণের উৎসগুলোর মধ্যে রয়েছে দেশের জনগণ, আর্থিক ও অ- আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদি। অন্যদিকে বৈদেশিক ঋণের উৎসগুলো হলো জাইকা, আইএমএফ, এডিবিসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে সরকারের ঋণের অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎসসমূহ ব্যাখ্যা …
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর