"বৈদেশিক সাহায্য নয়, বৈদেশিক বাণিজ্যই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত"-বক্তব্যের যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর: বৈদেশিক বাণিজ্য অর্থনীতির জন্য শুভ ফলাফল বয়ে আনে। বৈদেশিক সাহায্যের ওপর অত্যাধিক নির্ভরশীল হলে দেশের অর্থনীতিতে অনিশ্চয়তা দেখা দিতে পারে। কারণ বৈদেশিক দাতা সংস্থা বা দেশগুলো তাদের ঋণের বিপরীতে বিভিন্ন কঠিন শর্তারোপ করে। ফলে পরনির্ভরশীলতা বৃদ্ধি পায়। পক্ষান্তরে, বৈদেশিক বাণিজ্যের ওপর গুরুত্বারোপ করলে দেশের প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত হয় এবং বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ঘটে। উদ্দীপকে বাংলাদেশের দেশের মতো উন্নয়নশীল দেশগুলো বৈদেশিক সাহায্যের ওপর বহুলাংশে নির্ভরশীল। যেকোনো অর্থনৈতিক উন্নয়ন, বৈদেশিক ঋণ বা সাহায্যের ভূমিকা উল্লেখযোগ্য। কিন্তু বৈদেশিক সাহায্য সময়মতো যে পরিমাণ প্রত্যাশা করা হয়, তা পাওয়া যায় না। ফলে বৈদেশিক সাহায্যে অনিশ্চয়তার সৃষ্টি হয়। বৈদেশিক সাহায্যের চেয়ে বৈদেশিক বাণিজ্য করা শ্রেয়। কারণ বৈদেশিক বাণিজ্যের ফলে একটি দেশের ভৌগোলিক পণ্যের স্বীকৃতি ও বেচাকেনার মাধ্যমে নিজস্ব পরিচয় তৈরি। বৈদেশিক বাণিজ্যের ফলে মূলধনের গতিশীলতা বৃদ্ধি পায়। এছাড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পায় ও একটি দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী হয়। অন্যদিকে বৈদেশিক সাহায্য পরনির্ভরশীলতা বাড়িয়ে একটি দেশকে ঋণী হিসেবে পরিণত করে। সুতরাং দীর্ঘমেয়াদি বৈদেশিক সাহায্যের চেয়ে বৈদেশিক বাণিজ্য বেশি ফলপ্রসূ। সুতরাং “বৈদেশিক সাহায্য নয়, বৈদেশিক বাণিজ্যই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত” বক্তব্যটি যথার্থ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
"বৈদেশিক সাহায্য নয়, বৈদেশিক বাণিজ্যই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত"-…
উদ্দীপক
ঢাকা কমার্স কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর