ফয়সল সাহেবের বাণিজ্য কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ফয়সাল সাহেবের বাণিজ্যকে আন্তর্জাতিক বাণিজ্য বলা যায়। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : দুই বা ততোধিক স্বাধীন দেশের মধ্যে যে বাণিজ্য ঘটে তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। আন্তর্জাতিক বাণিজ্য একটি দেশে কোন দ্রব্য রপ্তানি করলে অন্য দেশ তা আমদানি করে। অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য নিজ দেশের প্রয়োজনে অন্য দেশ থেকে পণ্য আমদানি করে। আবার নিজ দেশের উদ্বৃত্ত পণ্য অন্য দেশের রপ্তানি করে। সুতরাং রপ্তানি ও আমদানি প্রক্রিয়ার মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হয়। উদ্দীপকে ফয়সাল সাহেব একজন খ্যাতনামা ব্যবসায়ী। তিনি দ্রব্যসামগ্রী দেশের অভ্যন্তরে উৎপাদন করেন। উৎপাদিত দ্রব্যসামগ্রী তিনি বাইরের দেশের রপ্তানি করেন। অর্থাৎ ফয়সাল সাহেবের বাণিজ্য নিজ দেশের সাথে অন্যান্য দেশের সাথে সংঘটিত হয়েছে। সুতরাং ফয়সার সাহেবের বাণিজ্য আন্তর্জাতিক বাণিজ্যকে নির্দেশ করে। এ ধরনের বাণিজ্যের ক্ষেত্রে সরকারি নীতির বিভিন্নতা এবং মুদ্রা ও ব্যাংক ব্যবসায়ের পার্থক্য পরিলক্ষিত হয় সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লিখিত ফয়সাল সাহেবের বাণিজ্য একটি আন্তর্জাতিক বাণিজ্য।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
ফয়সল সাহেবের বাণিজ্য কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর