উদ্দীপকে সংঘটিত বাণিজ্য বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে সংগঠিত বাণিজ্যটি হলো আন্তর্জাতিক বাণিজ্য যা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : আন্তর্জাতিক বাণিজ্যকে অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি বলা হয়। রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে বাণিজ্য ভারসাম্য রক্ষা করা যায়। আবার নিজ দেশের প্রয়োজনমতো বিদেশ থেকে পণ্য আমদানি করে দেশীয় চাহিদা মেটানো যায়। উদ্দীপকে বলা হয়েছে বাংলাদেশের বিশ্বের বিভিন্ন দেশে কাঁচাপাট, চা, চামড়া পোশাক, হিমায়িত খাদ্য ইত্যাদি রপ্তানি করে। আবার দেশের অভ্যন্তরীণ চাহিদাপূরণের বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দ্রব্যসামগ্রী আমদানি করে। যেমন খাদ্যশস্য, তৈলবীজ, ভোজ্যতেল ও সারসহ বিভিন্ন মূলধনী দ্রব্যসামগ্রী। অর্থাৎ এখানে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের কথা বলা হয়েছে। যা বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিক উন্নয়নের ব্যাপক ভূমিকা রাখছে। আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে নিজ দেশের উদ্বৃত্ত পণ্য অন্য দেশে বিক্রি করা যায়। আবার নিজ দেশে অনুৎপাদিত দ্রব্য আমদানি করে দেশীয় স্থিশীল রাখা যায়। এতে নিজ দেশের সম্পর্কে পূর্ণ ব্যবহার হয় ও কর্মসংস্থান বাড়ে। এর মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রীতি বারে ও দেশীয় বাজার সম্প্রসারিত হয়। দেশীয় উৎপাদকের দক্ষতা ও পণ্যের গুণগত মান বৃদ্ধি পায়। বাংলাদেশও আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে উক্ত সুবিধা গুলো নিতে পারছে। সুতরাং বলা যায় যে, আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সংঘটিত বাণিজ্য বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ? তোমার মত…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর