উদ্দীপকে উল্লিখিত অর্থসংস্থানের তৃতীয় উৎস টি কখন দেশের অর্থনৈতিক উন্নয়নের সহায়ক ভূমিকা পালন করে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত অর্থসংস্থানের তৃতীয় উৎস টি সরকারি ঋণ। যথাযথ ব্যবহারের মাধ্যমে এটি দেশের অর্থনৈতিক উন্নয়নের সহায়ক ভূমিকা পালন করে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : সরকার সাধারণত আয়ের লক্ষ্যের পাশাপাশি বিভিন্ন খাতে উন্নয়নের লক্ষ্যে ঋণ প্রদান করে থাকে। আর সরকারি সকল ঋণই সুদযুক্ত। যার ফলে যখন ঋণ গ্রহিতা ঋণ গ্রহণ করে এবং পরবর্তীতে এটি পরিশোধ করে তখন আসল টাকার পাশাপাশি সুদ ও প্রদান করতে হয়। যার ফলে এটি সরকারের একটি আয়ের উৎসে পরিণত হয়। অপরদিকে সরকার যেসকল খাতে এই ঋণ গুলো প্রদান করে থাকে সেই সকল খাতে ঋণের সুবিধার কারনে দিন দিন উন্নতি হতে থাকে। এতে করে একদিকে যেমন বেকারত্ব হ্রাস পায় অন্যদিকে বেসরকারি উদ্যোগ বৃদ্ধি পায় এবং একই সাথে বিভিন্ন লোকের কর্মসংস্থান তৈরি হয়। একারণে এক দিকে যেমন উৎপাদনের মাধ্যমে অর্থনৈতিক গতিশ্বরতা বৃদ্ধি পায় অপরদিকে জনগণের কর্মসংস্থানের সৃষ্টির মাধ্যমে তারা অর্থনীতিতে অবদান রাখতে পারে। তবে সরকার থেকে গ্রহণকৃত এই ঋণ যদি যথাযথভাবে ব্যবহার না হয় তবে সেক্ষেত্রে একদিকে যেমন সরকার ঋণের আসল অর্থ না পেয়ে ক্ষতিগ্রস্ত হবে অপরদিকে উত্তর ঋণের কোন প্রকার সুবিধা জনগণ বা দেশের অর্থনীতিতে কাজে লাগবে না। তাই বলা যায়, যথাযথ ব্যবহারের মাধ্যমে সরকারি ঋণ দেশের অর্থনৈতিক উন্নয়নের সহায়ক ভূমিকা পালন করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত অর্থসংস্থানের তৃতীয় উৎস টি কখন দেশের অর্থনৈতিক উ…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর