উদ্দীপকে উল্লিখিত কর গুলোর মধ্যে কোনটি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আয় বৈষম্য হ্রাসে অধিক অবদান রাখে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কর গুলোর মধ্যে “আয়কর” সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আয় বৈষম্য হ্রাসে অধিক অবদান রাখে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : উদ্দীপকে মূল্য সংযোজন কর, আমদানী শুল্ক, আবগারি শুল্ক, আয়কর ও রপ্তানি শুল্ক এর কথা উল্লেখ করা হয়েছে। তন্মধ্যে আয়কর একটি প্রত্যক্ষ কর। আয়কর সমাজে ধনী-দরিদ্র বৈষম্য হ্রাস করতে সহায়তা করে। আয়কর আরোপের মাধ্যমে সমাজের ন্যায়বিচার ও আয় বৈষম্য হ্রাস করা সম্ভব। কেননা আয়কর ধনীদের উপর প্রগতিশীল ভাবে আরোপ করা হলে কিছুটা বৈষম্য হ্রাস পাবে। ধনীদের আয় বৃদ্ধির সাথে সাথে যার ফলে তাদের আয়করের পরিমাণও বৃদ্ধি পাবে। ফলশ্রুতিতে তাদের ব্যয়যোগ্য হ্রাস পাবে। অন্যদিকে সংগৃহীত কর দেশের মানুষের কল্যাণে ব্যয় হবে যার সুফল-দরিদ্র সবাই পাবে। এর ফলে সমাজের দাম স্তরে ও কিছুটা নিম্নমুখী পরিবর্তন আসবে। একই সাথে যেহেতু আয়কর দরিদ্রদের জন্য প্রযোজ্য নয় যার ফলে তাদের ব্যয় যোগ্য আয় এর পরিমাণ ও বৃদ্ধি পাবে। এতে করে ধনীদরিদ্র বৈষম্য হ্রাস পেতে থাকবে। তাই বলা যায়, “আয়কর” সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আয় বৈষম্য হ্রাসে অধিক অবদান রাখে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কর গুলোর মধ্যে কোনটি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা …
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর