উদ্দীপকের আলোকে বিশ্বায়নের গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: বিশ্বায়ন অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : বিশ্বের প্রতিটি রাষ্ট্রের সাথে অন্যান্য রাষ্ট্রের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক পারস্পরিক আন্তনির্ভরশীলতায় হচ্ছে বিশ্বায়ন। এর প্রধান বৈশিষ্ট্য হলো বিভিন্ন দেশের মধ্যে মূলধনসহ পণ্য সেবা ও প্রযুক্তির অবাক প্রবাহ বিনিয়োগের আন্তর্জাতিকীকরণ এবং বাজার উন্মুক্তকরণ। তাই বিশ্বায়ন হলো একটি বহুমুখী প্রক্রিয়া যেখানে বিশ্বে প্রদ্যমান আন্তঃসম্পর্কিত, আন্তঃসংযোগের মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে। উদ্দীপকে বিশ্বায়ন ধারণাটি উল্লেখ করা হয়েছে। এর ফলে বৈশ্বিক অর্থনীতির বিভিন্ন খাতে ব্যবসায় সম্প্রসারণ ও বাজার গতিশীলতা বৃদ্ধি পেয়েছে। ফলে স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশ বিদেশীদের বিনিয়োগে আকৃষ্ট করার লক্ষ্য বিনিয়োগের নিয়মনীতি শিথিত করেছে। এতে স্বল্পোন্নতা ও উন্নয়নশীল দেশগুলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। ফলে আন্তর্জাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান বিনিয়োগ সম্প্রসারিত করে অধিক মুনা বর্জন করছে। এতে উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে। ফলে অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত হচ্ছে। সুতরাং বলা যায় যে, বর্তমানে ক্রমবদর্ধমান অর্থনীতিতে বিশ্বাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে বিশ্বায়নের গুরুত্ব ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর